এক্সপ্লোর

Metro Service: কলকাতাবাসীর জন্য সুখবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচলে ছাড়পত্র

শর্ত সাপেক্ষে অনুমতি মিলল যাত্রার। কবে থেকে পরিষেবা শুরু, সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ। বছর শেষে পরিষেবা শুরু হতে পারে, খবর সূত্রের।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বছর শেষে কলকাতাবাসীর (Kolkata) জন্য সুখবর। জোকা (Joka) থেকে তারাতলা (Taratala) পর্যন্ত মেট্রো চলাচলে অনুমতি। ছাড়পত্র দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্ত সাপেক্ষে অনুমতি মিলল যাত্রার। কবে থেকে পরিষেবা শুরু, সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। বছর শেষে পরিষেবা শুরু হতে পারে, খবর সূত্রের।

এক দশক অপেক্ষার পর অবশেষে মিলল ছাড়পত্র। জোকা-তারাতলা রুটে মেট্রো চালানোর জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner)। মেট্রো সূত্রে খবর, ৩ মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছে। এই রুটে মেট্রো (Metro) চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা(Behala)-ঠাকুরপুকুর (Thakurpur) সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। 

সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা মেট্রো পরিদর্শন করেন। খতিয়ে দেখেন সুরক্ষা ব্যবস্থা। মেট্রোর ট্রায়াল রানও হয় জোকা থেকে তারাতলা রুটে। অবশেষে শুক্রবার কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে। ফলে এখন জোকা-তারাতলা রুটে মেট্রো চালাতে বাধা নেই। কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ৩ মাসের মধ্যে মেট্রো পরিষেবা চালু করতে বলা হয়েছে। 

জোকা-তারাতলা মেট্রো রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে মোট ৬টি স্টেশন। জোকা (Joka), ঠাকুরপুকুর (Thakurpukur), শখেরবাজার (Sakherbazar), বেহালা (Behala) চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। তবে এই রুটে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা না এখনও চালু না হওয়ায় আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছোলে তবেই পরবর্তী ট্রেন ছাড়বে।

জোকা (Joka) বিবাদীবাগ মেট্রো (Bbd bag) প্রকল্পের প্রথম পর্যায়ে তারাতলা পর্যন্ত রুটে মেট্রো চালানোর ছাড়পত্র মিলল। কবে থেকে এই রুটে মেট্রো চালু হবে, সেই সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রোর কাজ এখনও বাকি। 

গত সেপ্টেম্বর মাসে জোকা থেকে তারাতলা পর্যন্ত ট্রায়াল রান শুরু হয় মেট্রোর। এই সাড়ে ৬ কিলোমিটার রুটে ছোটে মেট্রো। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই। কারশেডের কাজও অনেকটাই এগিয়েছে। ট্রায়াল রানের জন্য সড়ক পথে জোকায় আনা হয়, কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া ২টি নন এসি রেক। ঠিক ছিল অগাস্টের শেষের দিকে জোকা-বিবাদী মেট্রোর ট্রায়াল রান হবে। সেটাই হয় মাঝ সেপ্টেম্বরে। পরীক্ষামূলকভাবে মেট্রো চালনো হয় জোকা থেকে তারাতলা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রুটে। ১ দশকেরও বেশি সময় আগে এই প্রকল্পের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget