এক্সপ্লোর

Gopal Dalapati : হৈমন্তীর সঙ্গে বিচ্ছেদ-প্রক্রিয়া, এর মধ্যেই বিস্ফোরক দাবি গোপাল দলপতির প্রথম স্ত্রীর বাবার

Gopal Dalapati Update : কেন হল বিবাহ বিচ্ছেদ ? গোপালের আগের স্ত্রীর বাবার দাবি, ' গোপালের সঙ্গে এমন কিছু হয়েছিল, যাতে মেয়ে ওকে ছেড়ে চলে আসে।

আবীর দত্ত, কলকাতা : এবার দমদমে ( Dumdum )  খোঁজ মিলল গোপাল দলপতির ( Gopal Dalapati )   প্রাক্তন শ্বশুরের। গোপালের প্রাক্তন শ্বশুর তপন রায়চৌধুরীর দাবি, গোপাল ভাল ছিল না। আমার মেয়েকে ভুল বুঝিয়ে বিয়ে করেছিল।

তবে কেন হল বিবাহ বিচ্ছেদ ? গোপালের আগের স্ত্রীর বাবার দাবি, ' গোপালের সঙ্গে এমন কিছু হয়েছিল, যাতে মেয়ে ওকে ছেড়ে চলে আসে। ১৩ বছর আগে ডিভোর্স হয়ে যায়। গোপালকে মেরেওছিলাম। তিহাড় জেলে বন্দি ছিল কেন জানতে চাওয়ায়, গোপাল জানায়, জেল দেখতে গিয়েছিল। এমনই দাবি করলেন গোপাল দলপতির প্রাক্তন শ্বশুর।

হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে ( Haimanti Ganguly ) চেনেন?  গোপালের প্রাক্তন শ্বশুর তপন রায়চৌধুরী জানিয়ে দেন, তিনি হৈমন্তীকে চেনেন না। সম্প্রতি নিয়োগ দুর্নীতি তদন্তে উঠে এসেছে গোপাল দলপতির নাম। ধৃত কুন্তল ঘোষ টেনে এনেছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম, যিনি নাকি গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। টাকা কোথায় যায়, টাকা নিয়ে কী হয়, সবই নাকি তিনি জানেন। 

আরও পড়ুন :

 'নিজেদের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল', এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপাল দলপতির

বৃহস্পতিবার কুন্তলের এই বিস্ফোরক দাবির পর থেকেই খোঁজ শুরু হয় হৈমন্তীর। এখনও খোঁজ নেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। এরই মধ্যে হৈমন্তী ও তাঁর পরিবারকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর থেকেই হাওড়ার উত্তর বাকসাড়ার বাড়িতে দেখা যায়নি পরিবারের সদস্যদের। বাড়ির দরজা বন্ধ, বাইরে পড়ে রয়েছে দুধের প্যাকেট, খবরের কাগজ। কোথায় গেলেন হৈমন্তী? প্রতিবেশীদের কাছেও তা স্পষ্ট নয়। 

অন্যদিকে আবার, এবিপি আনন্দকে টেলিফোনে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দেন গোপাল। সেখানে তাঁর দাবি, আসল তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কুন্তল ঘোষ হৈমন্তীর নাম সামনে আনছেন। নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর কোনও ভূমিকা নেই। মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময়, গোপালের ব্যাঙ্কের নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম দেখতে পান কুন্তল। তারপর থেকেই দোষ ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সিবিআই তলবের পর থেকেই বেশ কিছুদিন ধরে গোপালের খোঁজ মিলছে না। যদিও তাঁর দাবি, সিবিআই-কে জানিয়ে সেবি-র কাজে দিল্লিতে গিয়েছেন। কলকাতায় ফিরে খুব তাড়াতাড়ি সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন। হৈমন্তীও সঠিক সময়ে সামনে আসবেন বলে জানিয়েছেন গোপাল। পাশাপাশি, হৈমন্তীর নামে কোম্পানি খোলা নিয়ে গোপালের দাবি, স্ত্রী কসমেটিক্সের ব্যবসা করতে চাওয়ায় তা খোলা হয়। হৈমন্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলেও দাবি করেছেন গোপাল। 

সেরা শিরোনাম

পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট
পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট
ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget