এক্সপ্লোর

Gourbanga University: সফল অস্ত্রোপ্রচার, তবে এখনও নন বিপন্মুক্ত, কেমন আছেন গৌড়বঙ্গের ছাত্রী ও প্রাক্তন ছাত্র?

Malda News: দুইজনের শারিরীক পরিস্থিতি এখনও সঙ্কটজনক। মালদা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, অস্ত্রোপ্রচার সফল হলেও তাই বিপন্মুক্ত নন কেউ।

করুণাময় সিংহ, মালদা: এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র। দু'জনেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, ২ জনেরই ক্ষতিগ্রস্ত হয়েছে স্বর নালি। এই ধরনের ঘটনা রুখতে পড়ুয়াদের সচেতন করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক অনুমান, ঘটনার নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সঠিক কারণ।

বিপদ কাটেনি এখনও: অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে দু’জনেরই। ক্ষতিগ্রস্ত হয়েছে স্বর নালির। দুইজনের শারিরীক পরিস্থিতি এখনও সঙ্কটজনক। মালদা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, অস্ত্রোপ্রচার সফল হলেও তাই বিপন্মুক্ত নন কেউ। মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "আমাদের ইএনটি ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্টের যৌথ দল বানিয়ে বিশেষ অপারেশন করা হয়েছে। ওঁরা গতকাল থেকেই ক্রিটিকাল কেয়ারে ভর্তি আছেন। চিকিৎসকরা দেখছেন। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ওঁদের জীবন রক্ষা করা। তারপর পরবর্তী চিকিৎসা হবে।''

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে বৃহস্পতিবার সকালে ক্লাস চলছিল। ওই সময় অঙ্কের ক্লাসে ঢুকছিলেন MSc-র প্রথম বর্ষের ছাত্রী। সেই সময় তাঁর ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এক যুবক। ক্লাস চলাকালীন, ডিপার্টমেন্টের সামনে ছুরি দিয়ে তরুণীকে এলোপাথাড়ি কোপ মারেন তিনি। পরে গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সচিত্র পরিচয় পত্র ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নবনীতা দাস বলেন, "তাদের কাছে এটাই বলা হবে, যাতে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আর একটু ভাল করা হয়। আর একটু উন্নত করা হয়। চেকিংটা একটু ভাল করলে ভাল হয়। সিসিটিভির একটু প্রয়োজন। এটা যদি আমাদের স্যররা একটু করে দেন, তাহলে আমরা খুশি হব।''

ক্যাম্পাসে এই ধরনের ঘটনা আটকাতে পড়ুয়াদের সচেতন করার কাজও শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, "কিছু কিছু ছাত্রর মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে, কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। আমরা এই অবস্থাটা কাটিয়ে উঠতে চাই। শিক্ষাঙ্গনে যে পরিবেশ থাকার কথা, তা বজায় রাখার জন্য আমরা সব সময়ে চেষ্টা করি। কিন্তু আপনি যাই করেন না কেন, কিছু কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যায়। এটাও ওই ধরনের একটা অনভিপ্রেত ঘটনা।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Murshidabad News: বেরোয়নি বিজ্ঞপ্তি, নেই পদের অস্বস্তিও, নিয়োগপত্র হাতে হাজির যুবক; কী হল তারপর?

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget