এক্সপ্লোর

DA: বকেয়া ডিএ-র দাবিতে ফের আন্দোলনে সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীরা

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ।

কলকাতা: ফের বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন। কাল দুপুর ২টো থেকে শহিদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা। গতকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠন একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে মিছিলের পর শুরু হয় ধর্না। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাজ্যকে বকেয়া ডিএ দিতে হবে। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ।

কেমন হবে ডিএ: পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। আগামী ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা। চলতি মাসের মাঝামাঝি শেষ শুনানিতে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। ২ মাসের জন্য পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। ১৫ মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। রাজ্যের হলফনামায় ত্রুটি থাকায় পিছোয় শুনানি। রাজ্যকে ত্রুটিমুক্ত করে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। ১৫ মার্চ হবে ডিএ মামলার চূড়ান্ত শুনানি, জানাল বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ।

গতকাল থেকেই পথে: বকেয়া ডিএ-র (DA) দাবিতে রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে গতকালই পথে নেমেছেন সরকারি কর্মীদের একাংশ। মিছিলে অংশ নিয়েছিলেন শিক্ষক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।

সরকারি কর্মী (West Bengal Government Employee) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠন একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সুবোধ মল্লিক স্কোয়ার (Subodh Mullick Square) থেকে শুরু হয় মিছিল শেষ হয় শহিদ মিনারে (Shahid Minar)। সেখানে অবস্থানে বসে পড়েন সরকারি কর্মচারীদের একাংশ। 

শহিদ মিনারের পাদদেশে অবস্থান-বিক্ষোভ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। আন্দোলনকারীরা দাবি করেন, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। তারপর থেকে তাঁরা অবস্থান বিক্ষোভ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু পুলিশ দাবি করে, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কোথাও ৪টের পর কোনও অবস্থান-বিক্ষোভের কথা বলা হয়নি। পরে জটিলতা কাটিয়ে শহিদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান-বিক্ষোভে বসেন সরকারি কর্মীরা।

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget