এক্সপ্লোর

Governor: 'দুর্নীতি, সন্ত্রাস, জনসাধারণের টাকা নয়ছয়, এটাই এই সরকারের বৈশিষ্ট্য' নিশানা রাজ্যপালের

C V Anand Bose Attack Government: বাংলার অর্থনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলে ফের আক্রমণ করলেন রাজ্যপাল।

রুমা পাল, কলকাতা: শপথ-বিতর্কের মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও চরমে। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারির পর ফের বোসের নিশানায় রাজ্য সরকার। দুর্নীতি প্রসঙ্গ তুলে সরকারকে তুলোধনা সি ভি আনন্দ বোসের। 

রাজ্যপালের নিশানায় রাজ্য় সরকার: আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন। বাংলার অর্থনীতি শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন। আর এবার বাংলার অর্থনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলে ফের আক্রমণ করলেন রাজ্যপাল। সি ভি আনন্দ বোস বলেন, 'দুর্নীতি, সন্ত্রাস, জনসাধারণের টাকা নয়ছয়, এটাই এই সরকারের বৈশিষ্ট্য। রাজ্যের আয়ের থেকে ব্যয় খুব বেশি। আর্থ সামাজিক উন্নয়নের জন্য খরচ করা কঠিন। এভাবে যাঁরা সাধারণ মানুষের টাকার অপচয় করছেন, তাঁদের এর মূল্য চোকানো উচিত।'

দুই নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্য় সরকার-রাজ্য়পাল সংঘাত চলছেই। এই প্রেক্ষাপটে যোগ হল নতুন মাত্রা। শপথ-টানাপোড়েন নিয়ে চলতি সপ্তাহেই রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঙ্কার দিয়েছেন সি ভি আনন্দ বোস। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে আমি যথাযোগ্য সম্মান ও সমাদর করি। অথচ তিনি মনে করেন যাকে যা খুশি বলা যায়। এমনকী আমার চরিত্র হননেরও চেষ্টা করেছেন। আমার চরিত্র সম্পর্কে মমতা বন্দ্য়োপাধ্যায়ের থেকে কিছু শুনতে রাজি নই। নিজের চরিত্র নিয়ে ভাবুন, আমি এব্যাপারে মুখ খুলতে চাই না। কিন্তু আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে, আত্মমর্যাদায় আঘাত দিলে কখনই সহ্য করব না।''

শুধু আইনি পদক্ষেপের পথে হাঁটার হুঁশিয়ারিই নয়, রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান রাজ্যপাল। গতকাল তিনি বলেন, "অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়েছে পশ্চিমবঙ্গ, এটা দেখে আমি অত্য়ন্ত বিচলিত, হতবাক, মর্মাহত। একজন রাজ্যপাল হিসাবে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি।''                                                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Siliguri News: বেআইনি নির্মাণের অভিযোগ তুলতেই হুমকি! চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন পুলিশ-কর্তার

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget