এক্সপ্লোর

Governor : রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল, একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আচার্যের

Bratya Basu : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইটে লিখেছেন, বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রাজ্য-রাজ্যপালের সরাসরি সংঘাত এবার এসে পড়ল সর্বসমক্ষে। সংঘাত বাড়িয়ে রাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আচার্যের। রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার পাশাপাশি রাজ্যপাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যও। সেই সুবাদেই যাদবপুর, কল্যাণী, কাজি নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, সূত্রের খবর। বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি নয়, অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ। আর যার পরেই এই নিযুক্তি দফতরের সঙ্গে আলোচনা না করেই, ট্যুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu)। একধাপ এগিয়ে ট্যুইট ব্রাত্য বসু লিখেছেন, নবনিযুক্ত উপাচার্যদের উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অনুরোধ, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।

যাদবপুর, কাজি নজরুল, কল্যাণী, বর্ধমানের মতো একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছে। যার পরই বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি না করে বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governer CV Ananda Bose)। পাশাপাশি শূন্য আসন পূরণ করতে নিয়োগ চলবে, খবর রাজভবন সূত্রে। আর রাজভবনের যে নিয়োগ নির্দেশের পরই রাজ্য সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। অন্তর্বতী উপাচার্য হিসেবে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁদেরকে নিয়োগ প্রত্যাখ্যানের বার্তা দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইটে লিখেছেন, বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- দলবদল করতে কী কী টোপ দিয়েছিল তৃণমূল? এবিপি আনন্দে এক্সক্লুসিভ নৌশাদ

 

বেশ কয়েকদিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ চলছে। কিছুদিন রাজ্যের নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সরাসরি রাজ্যপালের উদ্দেশে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minsieter Mamata Banerjee)। বর্তমানে রাজ্য নির্বাচন কমিশন কমিশনারহীন। নবান্নর পাঠানো জোড়া নামে এখনও সবুজ সঙ্কেত দেয়নি রাজভবন। যে প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, 'সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' যার পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, 'আগের কোনও রাজ্যপালের সময় এমন পরিস্থিতি তৈরি হয়নি। আশা রাখি দ্রুত শুভবুদ্ধির উদয় হবে।' সেই সংঘাতের রেশ জারি থাকার মাঝেই এবার রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত সামনে চলে এল।

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget