এক্সপ্লোর

CV Ananda Bose : রাজভবনের নালিশের পরই পুলিশকে সরানোর নির্দেশ, নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ

Kolkata Police : রাজ্যপালের ওপর পুলিশের নজরদারির নালিশের পরই রাজভবনের পদক্ষেপ। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ফের একবার তীব্র রাজ্য-রাজ্যপাল সংঘাত। 

রুমা পাল, কলকাতা : রাজ্যপালের ওপর পুলিশের নজরদারির নালিশের পরই রাজভবনের পদক্ষেপ। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ফের একবার তীব্র রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজভবনের (Raj Bhavan) রেসিডেন্সিয়াল এলাকা ও গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশকে সরানোর নির্দেশ, খবর সূত্রের।

নিরাপত্তার দায়িত্বে থাকা ৫০ জনের মতো পুলিশকে সরানোর নির্দেশ। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ (CRPF), খবর সূত্রের। রাজভবনে সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) ওপর পুলিশি নজরদারির অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও।

রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার কাছে পুলিশের (Police) সন্দেহজনক গতিবিধির অভিযোগ ওঠে। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগ করা হয়। যার পর এবার জানা যাচ্ছে, পুলিশকে সরিয়ে রাজভবনের ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে CRPF-কে। কী উদ্দেশ্যে রাজভবনের আবাসিক এলাকায় পুলিশ, তা নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি লালবাজারের (Lalbazar)।

এমনিতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথ অনুষ্ঠান, নবান্ন-রাজভবন একের পর এক সংঘাতের আবহ। যার মধ্যেই এবার রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় পুলিশি নজরদারির মতো চাঞ্চল্যকর অভিযোগ ওঠে ! যা ঘিরে বঙ্গ রাজনীতির আঙিনায় তৈরি হয়েছে নতুন জল্পনা । রাজভবন সূত্রে দাবি, বুধবার বিকেলে রাজভবনের যে অংশে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) থাকেন তার খুব কাছেই পুলিশের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগ করা হয়েছে রাজভবনের তরফে।

রাজভবন সূত্রে খবর, ২ পুলিশ কর্মীর সন্দেহজনক ঘোরাঘুরি নিয়ে রাজ্য প্রশাসনকে (West Bengal Government) জানানো হয়েছে। যে এলাকায় পোস্টিং নয়, সেখানে কেন ঘোরাঘুরি করছিলেন ওই ২ পুলিশকর্মী ? তবে কি রাজ্যপালের ওপর নজরদারির চেষ্টা করা হচ্ছে ? ২ পুলিশ কর্মীকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক জবাব মেলেনি বলে রাজভবন সূত্রে দাবি। তবে রাজভবনের এই অভিযোগ সম্পর্কে লালবাজারের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে, যে ঘটনার পরই রাজভবনের পক্ষ থেকে নেওয়া হয় পদক্ষেপ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

আরও পড়ুন- ফুটপাত দখল করে হকার দৌরাত্ম্য় বন্ধে পদক্ষেপ হাইকোর্টের, ৬ মাসের মধ্যে কলকাতায় বেআইনি দখলদারদের সরানোর নির্দেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

 

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget