এক্সপ্লোর

ED Raid IPAC: 'তিনি যদি সংবিধানকেই অস্বীকার করেন, তাহলে তাঁর সেই পদে থাকার অধিকার নেই', ইডি-মমতা সংঘাত নিয়ে মন্তব্য রাজ্যপালের

ED Raids on IPAC: এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'ইডি-র আইপ্যাক অভিযান সংঘাতের বিষয়ে সাধারণ মানুষ আমার দ্বারস্থ হয়েছেন। আইনজীবীরাও এ-বিষয়ে আমার কাছে নানান অভিযোগ জানিয়েছেন।

কলকাতা: আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশির ঘটনা ঘিরে সংঘাত ক্রমশ বাড়ছে। এবার ইডির বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাল্টা ইডির তরফে বিবৃতিতে দাবি, মমতা বন্দোপাধ্যায় ও রাজ্য পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্যুতিন প্রমাণগুলি নিয়ে গেছেন। এই আবহে এবার মুখ খুললেন রাজ্যপাল। 

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'ইডি-র আইপ্যাক অভিযান সংঘাতের বিষয়ে সাধারণ মানুষ আমার দ্বারস্থ হয়েছেন। আইনজীবীরাও এ-বিষয়ে আমার কাছে নানান অভিযোগ জানিয়েছেন। এক্ষেত্রে তাঁরা তিনটি আইনি বিষয় তুলে ধরেছেন। প্রথমত, কোনও সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়াটা ফৌজদারি অপরাধ। দ্বিতীয়ত, সরকারি কর্মচারীকে কাজ করার সময় হুমকি দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ। এক্ষেত্রে ২ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা ২ টিই হতে পারে। তৃতীয়ত, সাংবিধানিক পদাধিকারীদের কাজ সংবিধানকে রক্ষা করা। তিনি যদি সংবিধানকেই অস্বীকার করেন, তাহলে তাঁর সেই পদে থাকার অধিকার নেই। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি। রাজ্যের রাজ্যপাল হিসেবে সঠিক পদক্ষেপ নেব', ইডি-মুখ্যমন্ত্রী সংঘাত নিয়ে মন্তব্য রাজ্যপালের। 

এদিকে, আইপ্যাক অভিযানে ধুন্ধুমার নিয়ে এবার CBI তদন্তের দাবি জানাল খোদ ED। হাইকোর্টে ED-র করা পিটিশনে পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, DC সাউথ, পুলিশ কমিশনার, DG ও CBI-কে। গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হোক, দাবি ED-র। 'জোর করে, অবৈধভাবে যে জিনিসগুলি মুখ্যমন্ত্রী তুলে এনেছেন, সেগুলি ED-র হাতে তুলে দেওয়া হোক। ED-কে যেভাবে কাজে বাধা দেওয়া হয়েছে, তা অসাংবিধানিক ও অবৈধ বলে ঘোষণা করা হোক'। ঘটনার CCTV ফুটেজ সংরক্ষণ করা হোক, হাইকোর্টে দাবি ED-র। 

অন্যদিকে, আই প্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনা ঘিরে সংঘাত তুঙ্গে। তল্লাশিকাণ্ডে তুলকালামের পর জোড়া FIR মুখ্যমন্ত্রীর। এবার ED ও CRPF-এর অজ্ঞাতপরিচয় আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হয়েছে অভিযোগ। শেক্সপিয়র সরণি থানার অ্য়াডিশনাল অফিসার ইনচার্জ শিবাদিত্য পালকে IO হিসেবে নিয়োগ, খবর সূত্রের। পুলিশসূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানায় জোড়া অভিযোগ দায়ের। বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও একটি অভিযোগ দায়ের।                                              

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget