এক্সপ্লোর

CV Ananda Bose: বাংলা শিখবেন রাজ্যপাল, 'হাতেখড়ি' সরস্বতী পুজোয়

Saraswati Puja: সূত্রের খবর, খুদে পড়ুয়ার হাত ধরেই রাজভবনেই সিভি আনন্দ বোসের 'হাতেখড়ি'।

কলকাতা: কেরলের বাসিন্দা। গুরুত্বপূর্ণ পদে আমলার দায়িত্ব সামলেছেন বহুদিন। এখন বাংলার রাজ্যপাল পদে আসীন। তাই বাংলা শেখায় মন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই কাজ শুরুর জন্য তিনি বেছে নিয়েছেন সরস্বতী পুজো। ওই দিনই 'হাতেখড়ি' দেবেন রাজ্যপাল। সূত্রের খবর, সরস্বতী পুজোতেই সরকারিভাবে বাংলা শেখা শুরু করবেন রাজ্যপাল। খুদে পড়ুয়ার হাত ধরেই রাজভবনেই সিভি আনন্দ বোসের 'হাতেখড়ি'। 

আমন্ত্রিত একাধিক:
সেদিন আমন্ত্রিতদের তালিকায় বিচারপতি, মন্ত্রী, সাংসদ থেকে বিশিষ্টরা।

সরস্বতী পুজো বাঙালিদের অত্যন্ত কাছের উৎসব। বিশেষ করে পড়ুয়াদের। সাধারণত এই দিনেই, প্রথা অনুযায়ী শিশুদের হাতেখড়ি দেওয়ান বাবা-মা। কোনও শিশুর হাতে চক-স্লেট তুলে দেওয়া হয় ভাষাশিক্ষা শুরুর জন্য। বিদ্যার দেবী হিসেবে পূজিতা হন দেবী সরস্বতী। সেই কারণেই এমন প্রথা চলে আসছে।
সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমীও বলা হয়। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় এই পুজো। বসন্ত পঞ্চমী বসন্তের সূচনা করে। সনাতন ধর্মে মা সরস্বতীর আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তিনি জ্ঞানের দেবী এবং জ্ঞানের দেবীকে বলা হয়েছে জগতের সব কিছুর থেকে শ্রেষ্ঠ। এই ভিত্তিতে দেবী সরস্বতী সবার থেকে শ্রেষ্ঠ। মনে করা হয় যে, বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করলে মা লক্ষ্মী ও দেবী কালীরও আশীর্বাদ পাওয়া যায়। 

বসন্ত পঞ্চমী তিথি-

এবার বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২৫ জানুয়ারি, ২০২৩ দুপুর ১২.৩৪ মিনিটে। এটি পরের দিন ২৬ জানুয়ারি সকাল ১০.২৮ টায় শেষ হবে। উদয়তিথি অনুসারে, বসন্ত পঞ্চমী ২৬ জানুয়ারি পুজো হবে।

সরস্বতী পুজোর মুহূর্ত-

এবছর ২৬ জানুয়ারি, ১১ মাঘ বৃহস্পতিবার সরস্বতী পুজো।  ২৬ জানুয়ারি, বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর শুভ সময় সকাল ০৭:১২ থেকে বিকাল ১২:৩৪ পর্যন্ত। এই দিনে সরস্বতী পুজোর জন্য ৫ ঘন্টারও বেশি সময় পাওয়া যায়।

উল্লেখ্য, সরস্বতী পুজোর এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার অন্যতম কারণ হিসেবে জানা যায়, হলুদ রং মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে। নেতিবাচক সমস্ত শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচকভাবে যে কোনও কিছুর শুরুর জন্য হলুদ রঙের ব্যবহার করা হয়। এছাড়াও, প্রকৃতিতে যখন হলুদ রঙে সেজে ওঠে, তখন তা আরও সুন্দর হয়ে ওঠে। এই সমস্ত কারণেই এই দিনে স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে পড়ুয়ারা এমনকী বড়রাও হলুদ রঙের পোশাক পরেন। 

আরও পড়ুন: সাধারণের ডিম-ভাতেও কোপ! ফের বাড়ল দাম, পকেটে টান মধ্যবিত্তের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget