এক্সপ্লোর

Bengal Governor: 'মধ্যরাতের' হুঁশিয়ারির মধ্যেই জোড়া গোপন চিঠি রাজ্যপালের

Governor Secret Letter: জোড়া গোপন চিঠি রাজ্যপালের, কী আছে রাজ্যপালের জোড়া গোপন চিঠিতে? এখনও রহস্য।

কলকাতা: 'মধ্যরাতের' হুঁশিয়ারির মধ্যেই জোড়া গোপন চিঠি রাজ্যপালের। রাজভবন সূত্রে খবর, সিল করা চিঠির একটি মুখ্যমন্ত্রীকে, আরেকটি দিল্লিতে পাঠানো হয়েছে। কী আছে রাজ্যপালের জোড়া গোপন চিঠিতে? এখনও রহস্য। 'মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কী হয়', বিশ্ববিদ্যালয় নিয়ে সংঘাতের আবহে হুঙ্কারের পর এবার গোপন চিঠি। 

প্রসঙ্গত, অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য় সরকার এবং রাজ্য়পালের মধ্য়ে সংঘাত  চরমে। মূলত বৃহস্পতিবার কড়া ভাষায় রাজ্য় সরকারকে নিশানা করেছিলেন রাজ্যপাল  সিভি আনন্দ বোস। শুক্রবার তার জবাব দিতে গিয়েই রাজ্যপালের উদ্দেশে 'মহম্মদ বিন তুঘলক, ফাঁসুড়ে'-র মতো শব্দ ব্যবহার করেন শিক্ষামন্ত্রী। শুক্রবার রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

তার পাল্টা শনিবার চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার সকাল গড়াতেই হুঁশিয়ারির সুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন রাজ্যপাল বলেন,'যা করেছি, তাতে গর্বিত আমি। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। কী হবে দেখতে পাবেন।' এদিকে'শহরে ভ্যাম্পায়ারের উদয় হয়েছে' পাল্টা কটাক্ষ ছুড়ে দেন ব্রাত্য।  স্বাভাবিক এই ইস্যুতে সরব বিরোধীরা। 

তবে রাজ্যপালকে জবাব দিতে দেরি করেননি ব্রাত্যও। রাজ্যপাল চ্যালেঞ্জ ছোড়ার পরই ট্যুইটারে বিস্ফোরক মন্তব্য ব্রাত্য বসুর। কটাক্ষ করে তিনি বলেন, 'মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, কী ঘটে দেখুন। সাবধান, সাবধান, সাবধান ! শহরে নতুন ভ্যাম্পায়ার উপস্থিত হয়েছেন। সাবধান হয়ে যান শহরবাসী। রাক্ষস প্রহরে’র জন্য উদগ্রীহ হয়ে অপেক্ষা করছি, যার উল্লেখ রয়েছে ভারতীয় পৌরাণিক কাহিনিতে।'

উল্লেখ্য, শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য রাজ্যের সরকারি সাহায্য়প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন। সেখানে কেবল ১২ জন সেই বৈঠকে উপস্থিত হন। চাঞ্চল্যকর অভিযোগ ওঠে যে, আচার্য অর্থাৎ রাজ্যপালের নির্দেশ মেনেই রেজিস্ট্রারদের পাঠাননি উপাচার্য। সেই নিয়েই শনিবার রাজ্যপাল বলেন, 'যা করেছেন একেবারে ঠিক করেছেন। পাল্টা মধ্যরাতে কিছু হতে পারে বলে উত্তেজনাও জিইয়ে রেখেছেন। তাতেই কটাক্ষ ছুড়ে দেন ব্রাত্য।

আরও পড়ুন, 'উপনির্বাচন কোনও ভোট নয়, ভোট হবে ২০২৪-এ..', TMC-কে নিশানা শুভেন্দুর

তবে রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন নয়, এর আগেও এই সংঘাত দেখেছে বাংলা, তবে এমন হুঁশিয়ারির সুর পেয়ে কার্যত সজাগ রাজনৈতিক মহলও। এদিকে এদিনই রাজ্যপালের মধ্যরাতের হুঁশিয়ারির মধ্যেই রাজভবনে যান মুখ্যসচিব। রাজভবনে রাজ্যপালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। আর এমনই এক আবহে রাজভবনে মুখ্যসচিবের সফর ঘিরে বাড়াল জল্পনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget