এক্সপ্লোর

Group C Recruitment Scam : স্কুলের অশিক্ষক কর্মীর দাপটে তটস্থ টিচার ইনচার্জ, ঠিক করে দিতেন প্রধান কী করবেন

Group C Recruitment Scam Update : 'কোথাও অফিসিয়াল কাজে আমি যাব কি না যাব, সবটাই উনি দেখতেন' বলছেন টিচার ইনচার্জ

পার্থপ্রতিম ঘোষ,  কলকাতা : কথায় বলে, চোরের মায়ের বড় গলা! কিন্তু, নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাঁদের নাম জড়িয়েছে... অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে আদালতের নির্দেশে যাঁরা চাকরি খুইয়েছেন, এক এক করে সামনে আসছে তাঁদের কীর্তিকলাপ!

স্কুলের অশিক্ষক কর্মী! অথচ তাঁর দাপটে তটস্থ টিচার ইনচার্জ!

 প্রবীর নস্কর! দমদম সর্বোদয় বিদ্যাপীঠে গ্রুপ সি কর্মী হিসেবে চাকরি পেয়েছিলেন ছাঁটাইয়ের তালিকায় প্রবীরের নাম আছে ৪৪৮ নম্বরে! সেই প্রবীরের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন দমদম সর্বোদয় বিদ্যাপীঠের টিচার ইনচার্জ অমলকৃষ্ণ সর্দার। তিনি বললেন, ' আমাকে বলত, আমি দেখে নেব! কী করতে পারি!'  টিচার ইনচার্জ আরও জানালেন, ' নিজেকে অফিসিয়াল প্রধান মনে করত, যাবতীয় কাজ উনি করতেন, কোথাও অফিসিয়াল কাজে আমি যাব কি না যাব, সবটাই উনি দেখতেন ' যদিও এই বিষয়ে প্রবীর নস্করের সঙ্গে যোগাযোগ করা হলেও, উনি ফোন ধরেননি। জানা গিয়েছে, যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁরা নিজেদের কাজ সম্পর্কেই ওয়াকিবহাল ছিলেন না।

আরও পড়ুন : 

স্বামী প্রাক্তন TMCP নেতা, বাবা একসময়ের দাপুটে বাম নেতা, Group C র চাকরিহারাদের তালিকায় স্বর্ণালী

পাতিপুকুরেও এমন ঘটনা

পাতিপুকুর পল্লিশী বিদ্যাপীঠে গ্রুপ সি কর্মী হিসেবে চাকরি পেয়েছিলেন মৃণালকান্তি বিশ্বাস। ছাঁটাইয়ের তালিকায তাঁর নাম আছে ৩৮৯ নম্বরে। সেখানকার প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষ জানালেন, মধ্যশিক্ষা পর্ষদের রেকমেন্ডশন লেটার ছিল, নিয়োগে দুর্নীতি পরে জানতে পারেন তিনি। শুক্রবারই আদালতের নির্দেশের দিন শেষবার স্কুলে এসেছিলেন মৃণাল। তারপর থেকে তাঁর আর দেখা নেই।

এভাবেই একে একে ঘুরপথে অশিক্ষক কর্মীদের নাম আর তাঁদের কীর্তিকলাপ ফাঁস হচ্ছে। ততই চোখ কপালে উঠছে শিক্ষা মহলের।

চাকরি গিয়েছে প্রাক্তন TMCP নেতার স্ত্রীরও !

আদালতের নির্দেশে চাকরি গিয়েছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের রাজবল্লভপুর হাইস্কুলের গ্রুপ সি কর্মী স্বর্ণালি 
মণ্ডলের। স্বর্ণালির স্বামী তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা, বাবা সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। গ্রুপ সি চাকরি-বাতিলের তালিকায় স্বর্ণালির নাম রয়েছে ৭৩২ নম্বরে। এসএসসি পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিল মেয়ে, জানিয়েছে স্বর্ণালির পরিবার। আদালতের নির্দেশ মানতে তারা বাধ্য বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আদালতের নির্দেশে বরখাস্ত হওয়া গ্রুপ সি  ( Group C ) কর্মীদের তালিকায় বহু তৃণমূল নেতা ( TMC )  যেমন আছেন, তেমনই শাসক দলের নেতা কর্মীদের আত্মীয়রাও রয়েছেন। মন্ত্রীর ভাই থেকে বিধায়কদের পুত্র-কন্যারা, কে নেই সেই তালিকায়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget