এক্সপ্লোর

Job Agitation: কালীঘাট মন্দির পর্যন্ত মিছিলের আবেদন গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের, অনুমতি চেয়ে হাইকোর্টে

High Court:১৭ মে মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

সৌভিক মজুমদার, কলকাতা: চাকরির দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। বঞ্চনার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই শহিদ মিনারের সামনে অবস্থান-আন্দোলন করছেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এবার কালীঘাট মন্দির পর্যন্ত মিছিল করতে চাইলেন তাঁরা। সেই দাবিতে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের করেছেন তাঁরা। 

গত ৬ মে হরিশ মুখার্জি রোডে ডিএ আন্দোলনকারীরা মিছিল করেছেন। কিন্তু সেদিন ওই মিছিল করতে দফায় দফায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে ডিএ আন্দোনকারীদের। সেই পথেই এবার হাঁটতে চলেছেন গ্রুপ ডি-এর চাকরিপ্রার্থীরা। শহিদ মিনার থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করার আবেদন জানিয়ে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। ১৭ মে মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

কেন আদালতে:
কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, 'অনুমতি চাওয়া হয়েছিল ৬ তারিখ। এখনও পুলিশের কোনও রিপ্লাই আসেনি। সূত্র মারফত তাঁরা জানতে পেরেছে অনুমতি দেওয়া হবে না। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।' কালীঘাট মন্দির থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দূরত্ব ১ কিলোমিটারেরও কম। এই এলাকায়, মিছিলের অনুমতি চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আবেদন জানিয়েছেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। 

সম্প্রতি, হরিশ মুখার্জি রোড হয়ে মিছিলের অনুমতি চেয়ে, কলকাতা হাইকোর্টে মামলা করেন ডিএ আন্দোলনকারীরা। কিন্তু আপত্তি জানায় পুলিশ। সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন, প্রতি একদিন অন্তর হাজরা মোড়ে ধর্না-বিক্ষোভ হয়। হঠাৎ হরিশ মুখার্জি রোড নিয়ে আপনাদের আপত্তি কেন? তখন রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, ওই এলাকা খুব স্পর্শকাতর। তার পাল্টা বিচারপতি বলেছিলেন, যে রুট দেওয়া হয়েছে, সেটা সবচেয়ে শান্ত এলাকা। রাজ্য সরকারের তরফে বলা হয়, এই এলাকায় মিছিল করতে গিয়ে যদি ভিড় ছড়িয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? ওই এলাকায় ১৪৪ ধারা রয়েছে। মামলাকারীদের আইনজীবী বলেন, আবেদন করার পরে, ৩ মে কিছু এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। বিচারপতি মান্থা বলেন, সবাই যে আশঙ্কা করছে, সেটা আদালত বুঝতে পারছে। এরপরই, মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর উদ্দেশে তিনি বলেন, কোনও রকম অশান্তি হবে না, সেই ভাবে মিছিল করতে হবে। গত ৬ তারিখ সেই মিছিল হয়। ১৭ মে কালীঘাট মন্দির পর্যন্ত মিছিল করার অনুমতি পাবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা? সোমবার এই মামলার পরবর্তী শুনানি। 

আরও পড়ুন: গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget