এক্সপ্লোর

Group D Recruitment Controversy : পরীক্ষায় ফেল করেও গ্রুপ ডি চাকরি! রিপোর্ট তলব হাইকোর্টের

Calcutta High Court on SSC : পেশ করা রিপোর্ট অসম্পূর্ণ বলে জানিয়ে আগামী ১৭ মার্চের মধ্যে শেষবার রিপোর্ট দিতে এসএসসিকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা : পরীক্ষায় (Examination) ফেল করেও গ্রুপ-ডি (Group D) চাকরি (Recruitment)! গ্রুপ ডি-তে ৯০ জনের ভুয়ো চাকরি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট পেশ করে এসএসসি (SSC)।
এসএসসি-র যে রিপোর্ট অসম্পূর্ণ বলে জানিয়ে ফের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বিস্তারিত রিপোর্ট পেশের পাশাপাশি নির্দিষ্ট ৩ প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। প্রথমত, মেধা তালিকা না থেকেও চাকরি কীভাবে ? দ্বিতীয়ত, মেধা তালিকায় পিছনে থাকাদের নিয়োগ কীভাবে ? আর তৃতীয়ত গোটা নিয়োগ প্রক্রিয়ার মাঝে জাতিগত সংরক্ষণ মানা হয়েছে ? আগামী ১৭ মার্চের মধ্যে শেষবার রিপোর্ট দিতে এসএসসিকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

গ্রুপ ডি মামলাতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বিচাপতি আরকে বাণের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা যাবতীয় দুর্নীতির সমস্ত অভিযোগ খতিয়ে দেখছেন তাঁরা। মাঝে ৯০ জন গ্রুপ ডি হিসেবে ভুয়ো নিয়োগপত্র পেয়েছেন বলে অন্য চাকরিপ্রার্থীদের তরফে একটি মামলা দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট এসএসসি-র কাছে রিপোর্ট তলব করেছিল। স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই রিপোর্টই এদিন জমা পড়ে। যেটিকে অসম্পূর্ণ বলে জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দিষ্ট তিনটি বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। পাশাপাশি ১৭ মার্চ পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

গত ২২ নভেম্বর স্কুলে গ্রুপ-ডি কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায়CBI’কে দিয়ে অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, নিয়োগের জন্য যে সুপারিশপত্রগুলি দেওয়া হয়েছিল, সেগুলি কে ইস্যু করেছিল? এর পিছনে কাদের হাত রয়েছে? কোনও দুষ্কৃতীচক্র আছে কি না? প্রাথমিকভাবে তা খোঁজ খবর নিয়ে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI এমনইটাই, নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে  ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। এরপরই এসএসসি গ্রুপ ডি ‘দুর্নীতি’ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের  নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে  স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। সবদিক পর্যালোচনা করে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য গ্রুপ ডি-র (SSC Group D) ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। গত ১৫ ফেব্রুয়ারি সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। গ্রুপ ডি মামলায় বিচারপতি হরিশ টন্ডন মন্তব্য করেছিলেন ‘এটা কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, আগে গলা কেটে দাও তারপর বিচার?’ অর্থাৎ স্থগিতাদেশ মেলায় আপাতত গ্রুপ ডি-র (SSC Group D) ৫৭৩ জনের চাকরি বহাল থাকছে এবং বেতনও বন্ধ হচ্ছে না। গ্রুপ ডি (SSC Group D) মামলায়  সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেইসঙ্গে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করা হয়।

আরও পড়ুন- এসএসসি গ্রুপ-ডি কর্মী নিয়োগে ‘দুর্নীতি’, অনুসন্ধানে আরও সময় চাইল কমিটি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget