এক্সপ্লোর

Job Seerker Protest: গুরু নানকের জন্মদিনের অনুষ্ঠান, নিরাপত্তার কারণে আজ চাকরিপ্রার্থীদের অবস্থানে নিষেধ পুলিশের

শহিদ মিনার চত্বরে আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে এই নিষেধাজ্ঞা, বলে জানানো হয়েছে।

কলকাতা: আজ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ করল পুলিশ (Kolkata Police)। আন্দোলনকারীদের মেল করে অবস্থানে না বসার কথা জানায় ময়দান থানা। শহিদ মিনার চত্বরে আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে এই নিষেধাজ্ঞা, বলে জানানো হয়েছে পুলিশের তরফে। কী করব আজ সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া আন্দোলনকারীদের।

একসঙ্গে পথে: যোগ্যদের দ্রুত নিয়োগের দাবিতে একসঙ্গে পথে নেমেছেন এসএসসি, টেট, গ্রুপ সি, গ্রুপ ডি-র কর্মপ্রার্থীরা। শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের ব্যানারে গত ৫ নভেম্বর তাঁরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করেন। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু, পুলিশ সেই অনুমতি দেয়নি। 

হকের চাকরিটা চাই! দাবি এক। স্লোগান এক। শুধু মঞ্চ ছিল আলাদা। এবার নিয়োগের দাবিতে এক মঞ্চের ব্যানারে পথে নামলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ - এই ব্যানারে চাকরিপ্রার্থীরা মিছিল করলেন শহরে নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এবং টেটের চাকরিপ্রার্থীদের একাংশ পা মেলান মিছিলে।

ঐক্যমঞ্চের পরিকল্পনা ছিল শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেলা ১২টায় মিছিল করে তাঁরা ধর্মতলা অবধি যাবেন। তারপর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে স্মারকলিপি। কিন্তু, কর্মসূচির শুরুতে সে কথা জানতে পেরে পুলিশ মিছিল আটকে দেয়! সুবোধ মল্লিক স্কোয়ারে ছয়লাপ হয়ে যায় পুলিশ! ঐক্যমঞ্চের নেতাদের সঙ্গে আলোচনা শুরু হয় পুলিশ অফিসারদের।

শেষ পর্যন্ত ঠিক হয়, মিছিল যাবে ওয়াই চ্যানেল অবধি, তারপর ঐক্যমঞ্চের প্রতিনিধি দল পুলিশের ডেপুটি কমিশনারের অফিসে গিয়ে দেবেন ডেপুটেশন। ঠিক বেলা ১টা নাগাদ শুরু হয় মিছিল বেলা ৩টের সময় ধর্মতলায় পৌঁছয় মিছিল। আন্দোলনকারীরা যাতে হঠাৎ রাস্তায় না বসে পড়েন, সে জন্য ধর্মতলা চত্বরেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়...

শেষে ঐক্যমঞ্চের নেতারা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল রূপেশ কুমারের অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের স্মারকলিপি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানোর আশ্বাস দিয়েছে পুলিশ। একদিকে, নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক হেভিওয়েট গ্রেফতার হয়েছেন, আরেক দিকে, চলছে লাগাতার আন্দোলন। কিন্তু, হকের দাবি পূরণ হবে কবে? সেই প্রশ্নেরই জবাব খুঁজছেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget