এক্সপ্লোর

Habra Municipality: ঘরে ঘরে জলের সংযোগের প্রতিশ্রুতি পুরসভার; ভোটের আগে ভাঁওতাবাজি, কটাক্ষ বিজেপির

রাজ্যের শতাধিক পুরসভায় এখনও বকেয়া পুরভোট ঘোষণা হয়নি! কিন্তু তার আগেই বিভিন্ন পুর এলাকায় চড়তে শুরু করেছে রাজনৈতিক তরজার পারদ! যেমন উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভা। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হাবড়ায় (Habra) পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিয়ে রাজনৈতিক তরজা। তিনমাসের মধ্যে ঘরে ঘরে জলের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি পুরসভার। মানুষের সুবিধার কথা ভেবেই দ্রুত প্রকল্প বাস্তবায়নের চেষ্টা, দাবি হাবড়া পুরসভার প্রশাসকের (Habra Municipality)। ভোটের আগে ভাঁওতাবাজি, কটাক্ষ বিজেপির (BJP)।

রাজ্যের শতাধিক পুরসভায় এখনও বকেয়া পুরভোট ঘোষণা হয়নি! কিন্তু তার আগেই বিভিন্ন পুর এলাকায় চড়তে শুরু করেছে রাজনৈতিক তরজার পারদ! যেমন উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভা। 

এবার পুরভোটে এখানকার অন্যতম ইস্যু পানীয় জল। আর ভোটের আগে এই জল সরবরাহ নিয়ে সরগরম হাবড়ার রাজনীতির ময়দান। ৩ মাসের মধ্যে পুরসভার প্রতিটি ওয়ার্ডে, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে হাবড়া পুরসভা। 

এই প্রকল্পে নৈহাটিতে গঙ্গা থেকে জল তুলে তা পাইপের মাধ্যমে হাবড়ায় এনে পরিশোধন করে সরবরাহ করা হবে। এর জন্য হাবড়ার বিভিন্ন জায়গায় ৬টি রিজার্ভারও তৈরি হয়েছে। ৩ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই প্রকল্পের শিলান্যাস হয়।

পুরসভার দাবি, প্রকল্প বাস্তবায়িত হলে উপকৃত হবেন প্রায় ৪৫ হাজার বাসিন্দা। প্রকল্পে পাইপ বসানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। শুরু হয়েছে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজও।

হাবড়া পুরসভা প্রশাসক ও তৃণমূল নেতা নারায়ণচন্দ্র সাহার কথায়, হাবড়ার মানুষ পরিশ্রুত জল পাবে। নৈহাটি থেকে গঙ্গার জল আনা হচ্ছে। তিনমাসের মধ্যে সবার ঘরে জল পৌঁছে দেওয়া হবে। 

অন্যদিকে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রর কথায়, ভোটের আগে তৃণমূলের ভাঁওতাবাজি। প্রতিবার ভোটের আগে করে। ভোটের পর কাজ হয় না। এবারের ভোটে মানুষ জবাব দেবে।

এখন এই জল প্রকল্প চালু হওয়া বা না হওয়া, ভোটের বাক্সে কোনও প্রভাব ফেলে কিনা, তা জানা যাবে ফলপ্রকাশের পর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget