এক্সপ্লোর

Hanskhali Case Update : নির্যাতিতার পরিবারকে হুমকি ও প্রমাণ লোপাটের অভিযোগ, হাঁসখালিকাণ্ডে গ্রেফতার আরও ৩

Hanskhali Case Update : ধৃতরা মূল অভিযুক্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। ধৃত তিনজনের মধ্যে একজনের কণ্ঠস্বর শোনা গিয়েছিল ভাইরাল অডিওতে, এমনই খবর সিবিআই সূত্রে

হাঁসখালি : হাঁসখালিকাণ্ডে (Hanskhali) গ্রেফতার (Arrest) আরও তিন জন। নির্যাতিতার পরিবারকে হুমকি ও প্রমাণ লোপাটের অভিযোগে এই তিন জনকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

ধৃতরা মূল অভিযুক্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। ধৃত তিনজনের মধ্যে একজনের কণ্ঠস্বর শোনা গিয়েছিল ভাইরাল অডিওতে, এমনই খবর সিবিআই সূত্রে। শনিবার থেকে টানা জিজ্ঞাসাবাদের পর আজ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন ; হাঁসখালিকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে ফের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি বিজেপির

CBI সূত্রে খবর, ঘটনার পর পরই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে মূল অভিযুক্তর পরিবর্তে অন্য এক যুবককে দায়ী করে নিজেদের মধ্যে কথা বলতে শোনা যায় বেশ কয়েকজনকে। সেই অডিওর সত্যতা যাচাই করতেই মূল অভিযুক্তের এই ৩ প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করা হয়।  

CBI সূত্রে খবর, ৪ এপ্রিল ওই জন্মদিনের পার্টিতে প্রতিবেশী আরও এক যুবকের নিমন্ত্রণ ছিল। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, ওই জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ থাকলেও যাননি। পর দিন বাজারে গিয়ে, প্রতিবেশীর কাছ থেকে মেয়েটির মৃত্যুর খবর পান তিনি।

প্রসঙ্গত, হাঁসখালিকাণ্ডে ১৬ এপ্রিল সেই প্রতিবেশীকে গ্রেফতার করে CBI।

এদিকে হাঁসখালিকাণ্ডে (Hanskhali) বিজেপির (BJP) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে দাবি করা হয়েছে, ‘বাংলায় (West Bengal) জারি হোক রাষ্ট্রপতি শাসন (Presidents' Rule)’। হাঁসখালিকাণ্ডে বিজেপির এই রিপোর্টে সুপারিশ করা হয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাড়তে থাকা ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ৩৫৫ এবং ৩৫৬ ধারা কার্যকর করা অত্যন্ত প্রয়োজন।

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট

হাঁসখালিকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে আরও সুপারিশ করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকারের কার্যপ্রণালীতে নির্যাতিতার পরিবারের ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। কারণ, অভিযুক্ত শাসক দল তৃণমূল নেতার ছেলে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। সবার আগে ধৃত অভিযুক্তদের রাজ্যের বাইরে অন্য কোনও জেলে স্থানান্তরিত করা অত্যন্ত প্রয়োজন। কারণ পশ্চিমবঙ্গে অভিযুক্ত জেলের ভিতর থেকেও সাক্ষী এবং তথ্যপ্রমাণ প্রভাবিত করতে পারে।’ বিচারপ্রক্রিয়াও পশ্চিমবঙ্গের বাইরে করা উচিত বলে প্রস্তাব দিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। 

 

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget