এক্সপ্লোর

Hanskhali Rape Case: 'আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, হুমকি দিয়ে ওরাই মেয়ের মৃতদেহ শ্মশানে নিয়ে গেছিল', বিস্ফোরক দাবি হাঁসখালির নির্যাতিতার বাবার

Hanskhali Case: হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, ‘অভিযুক্তরাই মৃতদেহ তুলে শ্মশানে নিয়ে চলে গিয়েছিল। মেয়ে মারা যাওয়ার পর আধ ঘণ্টা টাইম দেয়নি, নিয়ে গেছে।'

ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল এবং সুজিত মণ্ডল, কলকাতা, নদিয়া: 'আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, হুমকি দিয়ে ওরাই মেয়ের মৃতদেহ শ্মশানে নিয়ে গেছিল', ধৃত তৃণমূল (TMC) নেতার ছেলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করলেন হাঁসখালির (Hanskhali) নির্যাতিতার বাবা। অন্যদিকে তদন্তভার নেওয়ার পর FIR দায়ের করল CBI।  কলকাতা (Kolkata) থেকে গেল বিশেষ দল।

কীভাবে ডেথ সার্টফিকেট (Death Certificate) ছাড়াই হাঁসখালিকাণ্ডে মৃতার শেষকৃত্য করা হয়েছিল? নেপথ্যে কারা?

এই প্রশ্ন ঘিরেই এখন জোর জল্পনা। এই আবহে হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, ‘অভিযুক্তরাই মৃতদেহ তুলে শ্মশানে নিয়ে চলে গিয়েছিল’। অভিযোগের সুরে বলেন, "মেয়ে মারা যাওয়ার পর আধ ঘণ্টা টাইম দেয়নি, নিয়ে গেছে। বাড়িতেই ছিলাম। প্রশ্ন-বাধা দেননি? উত্তর- বাধা দেব কী করে? সব মেশিন নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। বুকে ঠেকিয়ে দিচ্ছে, গুলি করে মেরে দেব তোকে। চিনি একজনকে। তিনি ব্রজ গয়ালি।" 

আরও পড়ুন, মাটি ফুঁড়ে আচমকাই অবির্ভূত দেবীমূর্তি, ভক্তিভাবে নতজানু গোটা গ্রাম, তার পর...

এখানেই শেষ নয়, হাসপাতালে বা ডাক্তারের কাছে গেলেও পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নির্যাতিতার বাবা বলেন, "হুমকি দিয়ে যায় যে, যদি কোনও ডাক্তারের কাছে যাস, কী হাসপাতালে যাস, তোকে জ্বালিয়ে-পুড়িয়ে মেরে দেব।" নাবালিকার মৃত্যুর ৫ দিন পর পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। 

যার উত্তর দিলেন মেয়ে হারা বাবা। মমতা বন্দ্যোপাধ্যায় ১১ এপ্রিল বলেছিলেন, "৫ তারিখ মৃত্যু, পুলিশ জানে ১০ তারিখ। যদি কোনও অভিযোগ থাকে, তাহলে ৫ তারিখ অভিযোগ জানালেন না কেন?" নির্যাতিতার বাবা বলেন, "মেয়ে মারা যাওয়ার পর থানায় যেতে দেয়নি আমাদের। হুমকি দিয়ে গেছে। আমাদের যেতে দেয়নি, ভয়তে। যে থানায় গেলেই রাস্তায় মেরে ফেলে দেব তোদের। গুলি করে মেরে ফেলে দেব রাস্তায়।" 

সরব বিরোধীরা

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর দাবি নির্যাতিতার বাবার। বিরোধীরাও সরব হয়েছে। এদিকে তৃণমূলও জবাব দিয়েছে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের আমলে বাংলা ধর্ষকদের স্বর্গরাজ্য। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "দেশের যে প্রান্তেই এই ঘটনা ঘটুক না কেন, সমালোচনার যোগ্য, প্রতিবাদ করা উচিত। কিন্তু প্রতিবাদ-সমালোচনার নাম করে অনেকই রাজনৈতিক সুবিধা লাভের চেষ্টা করছে, ততটাই নিন্দনীয়।" 

তদন্তে সিবিআই

এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালিকাণ্ডের তদন্তভার নিয়েছে CBI। গণধর্ষণ ও খুনের মামলায় FIR দায়ের করেছে তারা। FIR-এ নাম রয়েছে শুধুমাত্র তৃণমূল নেতার ছেলে, ধৃত ব্রজ গয়ালির। খুন, গণধর্ষণ, প্রমাণ লোপাটের অভিযোগ ও পকসো আইনে মামলা রুজু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সব মিলিয়ে হাঁসখালি গণধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল রাজ্য ও রাজনীতি। 

 

 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা

ভিডিও

Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget