এক্সপ্লোর

Kolkata News: 'রাজনীতি করতাম বলে কলেজে ক্লাস করতাম না', হালকা মেজাজে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর

CM Reminisces: 'রাজনীতি করতাম বলে কলেজে এক দিনও ক্লাস করতাম না।' বক্তার নাম? মমতা বন্দোপাধ্যায়। শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে আজ নিজের ছাত্রজীবনের এমন টুকিটাকি বেশ কিছু স্মৃতি ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: 'রাজনীতি (Politics) করতাম বলে কলেজে (college) এক দিনও ক্লাস (class) করতাম না।' বক্তার নাম? মমতা বন্দোপাধ্যায় (mamata banerjee)। শিক্ষারত্ন (Sikhsha Ratna) সম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে আজ নিজের ছাত্রজীবনের এমন টুকিটাকি বেশ কিছু স্মৃতি (nostalgia) ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী (CM)। স্মৃতির পরতে পরতে জড়িয়ে রইল রাজনীতি, হালকা মেজাজে ফিরে গেলেন ছাত্রজীবনে। 

কী বললেন?
মুখ্য়মন্ত্রীর কথায়,'আমার টিচার আমাকে ডাকতে যেতেন, নিচ থেকে লোক পাঠাতেন। বলতেন ওকে ডেকে নিয়ে আয়, ক্লাস করব। কারণ আমি নিচে থাকলেই গণ্ডগোল হবে। কোনও না কোনও আন্দোলনের নাম করে কিছু না কিছু হবে। সুতরাং আমি ওপরে থাকলেই ওঁরা খুশি। জীবনের অনেক ঘটনা আছে, পরে নিশ্চয়ই জানতে পারবেন।' ফেলে আসা ছাত্রজীবনের কথা ভেবে তৃণমূলনেত্রীর মুখে তখন হাসি, সামনে দর্শকাসনেও হালকা মেজাজের ছোঁয়া। এর পরই অবশ্য 'সিরিয়াস' বিষয়ে চলে যান মুখ্যমন্ত্রী। বলেন, ' আমি ১৯৯৫ সাল থেকে বই লিখতে শুরু করেছি। আমার প্রায় ১২৫টি বই  এর মধ্যেই প্রকাশিত। রাজবংশী, সাঁওতালি, উর্দু, হিন্দি, ইংরেজিতেও আছে, কিন্তু কম আছে। বাংলাও আছে। যদি কখনও কোনও বিশ্বাসযোগ্য রাজনৈতিক তথ্যের প্রয়োজন পড়ে, তা হলে বইগুলি রয়েছে। সেখানে ১৯৮০ সাল থেকে তথ্য পাবেন।' এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা, 'যখন সাংসদ হয়েছিলাম, বয়স কম ছিল। কিন্তু শংসপাত্রে বয়স বেশি ছিল বলে অ্যাডজাস্ট হয়ে যায়। একান্তে বইয়ে আছে।' প্রসঙ্গত, এদিন শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চে আরও একাধিক বিষয় নিয়ে বার্তা দিয়েছেন তিনি।

আরও কী বার্তা মুখ্যমন্ত্রীর?
শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি, গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন শিক্ষারত্নের সম্মান মঞ্চ থেকে বিষয়টি নিয়ে আগের বাম সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন, 'তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন, এঁদের নম্বর পারমিট করছে না। তাও আমি বলেছিলাম, ব্যবস্থা করে দিতে। আমাদের আমলে কাগজ আছে, তাই দুর্নীতি ধরা পড়ে। বামেদের আমলে কোনও কাগজ নেই, আমরা খুঁজে পাইনি। ন্যায়বিচার যাঁরা পাননি, তাঁরা আমাদের আমলেই তা পাবেন। চাকরি দিতে চাই, কেউ কেউ পিআইএল করে জীবনটাই পিআইএল করে দিচ্ছে।' প্রসঙ্গত, ২৯ অগাস্ট তৃণমূলের বিরাট সমাবেশে বামেদের আক্রমণ করে তিনি সেদিন বলেছিলেন,' আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে  পসা নিয়েছো , আর চাকরি দিয়েছো।  তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।' এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।' তিনি আরও বলেন, আমাদের সরকারে ১৭৬ টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনে পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ,  শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনা পয়সায় ট্যাব দেওয়া হয়, এগুলি মনে রাখবেন, বলেন এদিন মমতা।

আরও পড়ুন:ডেঙ্গি আক্রান্তের মৃত্যু কলকাতায়

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget