এক্সপ্লোর

Kolkata News: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু! একে অপরকে দোষারোপ প্রশাসন-বিদ্যুৎ সংস্থার

Haridevpur Death: এই মর্মান্তির দুর্ঘটনার দায় কার? কলকাতা পুরসভার নিকাশি বিভাগের? কলকাতা পুরসভার আলো ও বিদ্যুৎ বিভাগের? সিইএসসি’র? নাকি বিএসএনএল-এর? তা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি।

অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সন্দীপ সরকার, কলকাতা: হরিদেবপুরে (Haridev) কার গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু হল? পুরসভা, সিইএসসি (CESC) , ও বিএসএনএল (BSNL) প্রত্যেকেই অন্যের কোর্টে বল পাঠাতে ব্যস্ত। এই পরিস্থিতিতে, ফিরহাদ হাকিম (Firhad Hakim) নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে রাজ্য বিদ্যুৎ দফতর। সহায়তা করবে CESC, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা। 

হরিদেবপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রের। জমা জল পেরিয়ে যাওয়ার সময়, রাস্তার পাশের লাইট পোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্র! মুহূর্তে সব শেষ। খালি মায়ের কোল। কিন্তু, এই মর্মান্তির দুর্ঘটনার দায় কার? কলকাতা পুরসভার নিকাশি বিভাগের? কলকাতা পুরসভার আলো ও বিদ্যুৎ বিভাগের? সিইএসসি’র? নাকি বিএসএনএল-এর? তা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি।

১১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রত্না শূর বলেন, "বিএসএনএলের একটি পরিত্যক্ত খুঁটি, সেখানে নানা রকম কেবলের তার ইন্টারনেটের তার ছিল, ওখান লোকজনের দাবি ছিল আলোর, টেম্পোরারি ওখানে লাগানো হয়েছিল, পোস্টের যোগ নেই। বডি হলে নিউট্রাল হয়ে যায়। কদিন আগে সিইএসসি খোঁড়াখুঁড়ি করেছিল।" 

আরও পড়ুন, ফি বছর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শহরে, প্রশাসনের হুঁশ ফিরবে কবে!

স্থানীয় কাউন্সিলর এই দাবি করলেও, কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশি এবং মেয়র পারিষদ আলো ও বিদ্যুৎ আবার অন্য দাবি করেছেন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ বলেন, "হঠাৎ করে বৃষ্টি হয়েছে, সিইএসসির কারেন্ট পোস্টের সঙ্গে শর্টসার্কিট হয়ে গেছে, আমি যেটা দেখেছি, যে পোলটার উপর লাইট লাগানো আছে, ওই পোলে এই লাইট লাগানোর কথা নয়, কে বা কারা লাগিয়েছে, দেখা দরকার। আমাদের পুরসভার জেনারেল প্র্যাকটিসের মধ্যে এই ধরনের লাইন লাগানোর নিয়ম নেই।" 

কলকাতা পুরসভার মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সী বলেন, "আমাদের ওখানে ওই সময় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় না। আমাদের ওভাবে লাইট লাগানো হয় না। সিএসসির কাজের জন্য হতে পারে, কেউ হুক করেছিল তার জন্য হতে পারে না।" 

হরিদেবপুরের এক বাসিন্দা বলেন, "এখানে কোনও হুকিং হয় না, যখন হয়েছিল তখন আলো জ্বলছিল।" অনুমতি না নিয়েই তাদের পরিত্যক্ত পোস্টে কলকাতা পুরসভা আলো লাগিয়েছে বলে দাবি করেছে বিএসএনএল। ক্যালকাটা টেলিফোনস সিজিএম দেবাশিস সরকার বলেন, "ওই পোস্টটা আমাদের অব্যবহৃত পোস্ট, কোনও কাজে লাগছিল না। আমাদের যে লাইনগুলো থাকে ৫৪ ভোল্টের বেশি কারেন্ট থাকে না। বেশ কিছু অন্যান্য তার লাগানো আছে, আলোর ব্র্যাকেডও আছে। আমাদের কোনও অনুমতি এক্ষেত্রে নেওয়া হয়নি।" 

CESC সূত্রে আবার দাবি ওই এলাকায় তাদের সব তার মাটির নিচ দিয়ে গেছে। তাই তাদের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কমিশনারকে বলেছি পূর্ণাঙ্গ তদন্ত করতে, কার দোষ ঠেলাঠেলি না করে, একটা থার্ডপার্টিকে ঠিক করতে, স্বাধীন তদন্ত করতে, পুরসভার দোষ থাকলে, ডিজিকে শোকজ, আমরা তো বলেছিলাম খোলা তার যেন না থাকে।" 

সোমবার বিকেলে পুরসভায় বৈঠকে বসেন মেয়র, কয়েকজন মেয়র পারিষদ ও পুর আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে আধিকারিকরা পরস্পরের উপর চায় ঠেলাঠেলি করায়, ক্ষুব্ধ মেয়র বৈঠক ছেড়ে বেড়িয়ে যান। পরে মেয়র নির্দেশ দেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে রাজ্য বিদ্যুৎ দফতর। তাকে সহায়তা করবে CESC, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা। দু’দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টের ভিত্তিতে করা হবে FIR।

পাশাপাশি শহরের সমস্ত বাতিস্তম্ভের অবস্থাও পরীক্ষা করে দেখা হবে। মেয়রের নির্দেশে দায়িত্ব পেয়েই এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ দফতরের আধিকারিক।

 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?

ভিডিও

Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget