এক্সপ্লোর

Haridevpur Murder: যুবক খুনে গ্রেফতার ৩, পুলিশের জালে বান্ধবী, তাঁর মা ও ভাই

Kolkata Crime: হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয় মগরাহাটে।

কলকাতা: হরিদেবপুরে যুবক খুনে গ্রেফতার বান্ধবী, বান্ধবীর মা ও বান্ধবীর ভাই। হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার হয় মগরাহাটে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এদিন রাতে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রের খবর অয়নের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই। আঘাতের জেরে মৃত্যু, জানাল পুলিশ। খুনে জড়িত সন্দেহে গ্রেফতার বান্ধবী ও বান্ধবীর মা। হরিদেবপুর থেকে অয়ন কীভাবে গেল মগরাহাটে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। 

যুবক খুনে তুলকালাম:
দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে আর ফেরেননি, তাঁরপর মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে। যুবক খুনের ঘটনায় ধুন্ধুমারকাণ্ড দক্ষিণ কলকাতার হরিদেবপুরে। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে থানায় বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও রাস্তায় নামতে হয়। অবরোধ করা হল রাস্তা, ভাঙচুর করা হল মৃতের বান্ধবীর বাড়িতে। প্রথমে ইট ছুড়ে ভাঙচুর করা হয় দরজা-জানলা। ভেঙে ফেলা হয় বাড়ির সামনে রাখা CC ক্যামেরা। বাড়ির ভিতরে ঢুকেও চলে তাণ্ডব।  এমনকী প্রতিবেশীর বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সমালোচনার মুখে পড়ে শেষমেশ খুনের মামলা রুজু করে পুলিশ।

নিহতের নাম অয়ন মণ্ডল। পেশায় অ্যাপ নির্ভর বাইক চালক ছিলেন তিনি। পরিবারের দাবি, বুধবার দশমীতে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন অয়ন। তারপর কাছেই বান্ধবীর বাড়িতে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। ছেলে ফিরে না আসায়, বৃহস্পতিবার দুপুরে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।  একদিন পেরিয়ে গেলেও ছেলের হদিশ না মেলায়, শুক্রবার লালবাজারে যান মৃতের বাড়ির লোকজন। তারপর সেখান থেকে জানানো হয়, দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।  পরিবারের লোক নিশ্চিত করেন, উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের বাড়ির ছেলেরই।

ডায়মন্ডহারবার পুলিশ জেলা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মগরাহাটে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু, পরিবারের লোক জানতে পারলেন শুক্রবার দুপুরের পর। এই সময়ের মাঝে হরিদেবপুর থানার পুলিশ কোনও তৎপরতাই দেখায়নি বলে অভিযোগ নিহতের পরিবারের। মৃতের মা বলেন, “থানা থেকে কেউ এল না, জেরা করে ওদের ছেড়ে দিল। বলল মেয়েটার বাড়িতে কেউ যাবেন না। পুলিশ আসেনি, কারও টনক নড়েনি। ছেলেকে দশমীতে ফোন করেছিলাম, রিং হয়ে গেছে তোলেনি। তারপর থেকে টানা সুইচড অফ।’’ গাফিলতির অভিযোগ কার্যত স্বীকার করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: ধামসা মাদলের তালে, ঢাকিদের বোলে উৎসব, দুর্গাপুজোদুর্গাপুজোর কার্নিভাল পুরুলিয়ায়" href="https://bengali.abplive.com/district/durga-puja-2022-celebration-carnival-in-purulia-925649" target="_blank" rel="noopener">র কার্নিভাল পুরুলিয়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget