এক্সপ্লোর

Storm Death: রাজ্যজুড়ে প্রবল ঝড়ের বলি কিশোরী-সহ ৫

Weather Disaster Death:সোমবার সন্ধেয় প্রবল ঝড়ের দাপটে অন্তত ৫ জন প্রাণ হারালেন রাজ্যে। এর মধ্যে হাওড়ায় তিন জনের মৃত্য়ু হয়েছে যাঁদের মধ্যে এক জন কিশোরী। বাকি দু'টি  উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের।


সুনীত হালদার, সমীরণ পাল ও বিটন চক্রবর্তী, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর
: সোমবার সন্ধেয় প্রবল ঝড়ের দাপটে অন্তত ৫ জন প্রাণ হারালেন রাজ্যে। এর মধ্যে হাওড়ায় তিন জনের মৃত্য়ু হয়েছে যাঁদের মধ্যে এক জন কিশোরী। বাকি দু'টি  উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের।

হাওড়ায় মৃত্য়ু...
উলুবেরিয়ায় প্রবল ঝড়ে টালিচাল ভেঙে মৃত্যু হয় এক বৃদ্ধের। আজ সন্ধে ঘটনাটি ঘটে উলুবেরিয়ার বাহিরা গ্রামে। মৃতের নাম রামচন্দ্র মন্ডল। বয়স ৬৫ বছর। পুলিশ সূত্রে খবর, রামচন্দ্র এদিন বিকেলে ঘরে একাই ছিলেন। হঠাৎই ঝড় ওঠায় টালির চাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে শিবপুরের পিকে রায়চৌধুরী লেনে। খুশবু যাদব নামে ১২ বছরের ওই স্কুলপড়ুয়া যখন বিকেলে চড়কতলায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল, সেই সময়ই ঝড়ে ইলেকট্রিক্যাল পোষ্টের ওভারহেড তার ছিড়ে যায়। সেই তার খুশবুর গায়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় দক্ষিম হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাওড়ায় তৃতীয় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগনানে।  বাগনানের বরুন্দায় গাছ চাপা পড়ে মারা যান রজনী পাণ্ডে নামে ৪২ বছরের এক মহিলা। জানা গিয়েছে, ঝড় বৃষ্টির সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় খেজুর গাছ চাপ পড়ে এই মর্মান্তিক পরিণতি। 

পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা:
মর্মান্তিক ঘটনা ঘটেছে ব্যারাকপুরে মঙ্গল পান্ডে পার্কে। সেখানে গাছ পড়ে কৌশিক ঢালি নামে বাইশ বছরের এক যুবকের মৃত্যু হয়ে বলে খবর। অন্য দিকে, ঝড়ের দাপটে বিদ্যুতের  খুঁটি মাথায় পড়ে মারা যান পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার শ্রীধরবসান গ্রামের সেক আসরফ খাঁ। ৬২ বছরের আসরফ চা খেতে বাজারে গিয়েছিলেন। ঝড়  উঠলে বাজার থেকে তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই ইলেকট্রিকের পোস্ট মাথায় পড়ে তাঁর। তাতেই মৃত্যু বলে জানা গিয়েছে। ইলেকট্রিক পোস্টের কাছে ছিল গাছ। সেই গাছ ভেঙে পড়ে ইলেকট্রিক খুঁটিতে। এলাকায় এই মুহূর্তে দুটি ইলেকট্রিকের খুঁটি ভেঙে রয়েছে। তার ছিঁড়ে রয়েছে এলাকায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?
Durga Puja 2026 | কাশী বোস লেনের এবারের ভাবনা 'আদিম'
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, জার্মানি থেকে আয়ারল্যান্ড — মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা
Durga Puja 2026 | নবমীর পুজোর আড্ডায় স্টুডিওয় হাজির সাহেব, ইন্দ্রাশিস ও রণজয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget