এক্সপ্লোর

High Court: 'রাত ১০ টার পর মাইক চালানো যায় না', নির্দেশ হাইকোর্টের

HC on Noise Pollution: কখন, কতক্ষণ মাইক বাজানো যাবে ? পার্কসার্কাস এলাকার এক নাগরিকের মামলায় নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি। কী বলছে রাজ্য ?

কলকাতা: 'রাত ১০ টার পর মাইক চালানো যায় না। পুলিশ বিষয়টি সম্পর্কে অবহিত কিনা জানা নেই। তাই পুলিশকে এই মর্মে পাবলিক নোটিশ জারি করতে হবে। কখন, কতক্ষণ মাইক বাজানো যাবে, তার উল্লেখ করতে হবে নোটিশে', পার্কসার্কাস এলাকার এক নাগরিকের মামলায় নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High court)। 

'উৎসব আসলেই দিনরাত শব্দের তাণ্ডব চলে'

মামলাকারীর অভিযোগ, উৎসব আসলেই দিনরাত শব্দের তাণ্ডব চলে। তাঁর বাড়ির সামনে।ফুটপাথ জুড়ে চলে রান্নাবান্না খাওয়া-দাওয়া ইত্যাদি। বাড়িতে বয়স্ক মানুষ বা শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা এরা ধর্তব্যের মধ্যে আনে না। পার্ক স্ট্রিট থানাকে মামলাকারী মহিলা সগুপ্তা সুলেমান বারংবার অভিযোগ জানিয়েও সুরাহা পাননি বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানান। বেঞ্চ জানায়, 'মাইক ব্যবহার হলে তাতে সাউন্ড লিমিটার থাকতে হবে।' রাজ্যের তরফে বলা হয়, 'একদিন পরেই মহরম। এত দ্রুত এমন নির্দেশ কার্যকর করা কঠিন। কিন্তু আদালত বিষয়টি সদর্থকভাবে বিবেচনা করতে বলেছে।'

আরও পড়ুন, OMR Sheet-এ কারচুপির তালিকায় ৯০৭ শিক্ষক ! আদালতের নির্দেশে প্রকাশ্য়ে আনল SSC

পরিবেশবিদরাও মনে করান বারাবার

প্রসঙ্গত, বারো মাসে তেরো পার্বণ। আর সেই অনুষ্ঠানে জোরে মাইক বাজানোর বিষয়টা বঙ্গে আজকের অভ্যাষ নয়। বিয়ে হোক কিংবা পুজো, এমনকি পাড়ার রক্ত শিবিরও কম যায় কীসে। সর্বত্রই জোরে মাইক বাজানোর অভিযোগ উঠে আসে। এদিকে দশটা দূষণের মতো শব্দ দূষণও যে ক্ষতিসাধন করে, তা অনেকক্ষেত্রেই মানুষের নজর এড়ায়। প্রশাসন তো বটেই, এমনকি পরিবেশবিদরাও মনে করান বারাবার।

শীতকালে সবথেকে বেশি শব্দ ছড়িয়ে পড়ে

তবে সারাবছরের মধ্যে শীতকালে সবথেকে বেশি শব্দ ছড়িয়ে পড়ে। এদিতে সারাবছরই কম বেশি পরীক্ষা হতে থাকে। বিশেষ করে শহরাঞ্চলে মাইক বাজলে, প্রতিফলিত হয়ে, দ্রুত তা বিল্ডিংয়ের মধ্যে ঘোরাফেরা করে। স্বাভাবিকভাবেই যেহেতু পাশাপাশি ঘর, তাই শব্দদূষণে শরীরে প্রভাবও পড়ে। অনেকেই অতিরিক্ত আওয়াজে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। 

পার্বণের বাইরেও মাইক

এবার আলোকপাত করা যাক একটি ঘটনায়। যেগুলি পুজো পার্বণের নয়। বাইশ সালে, নিয়োগ দুর্নীতির অভিযোগে বাঁকুড়া মেডিক্যাল কলেজ চত্বরে 'মাইক বাজিয়ে' সভা করেছিলেন এক বিজেপি বিধায়ক। এদিকে এক অভিযোগের গেরোয় পাল্টা অভিযোগ। হাসপাতাল চত্বরে কী করে বাজানো হল মাইক, যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেয়র।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget