এক্সপ্লোর

Murshidabad News:ট্রাক্টর-পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, কান্দির যশোহরিতে জখম ২

Road Accident:ট্রাক্টর-পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম ২। কান্দির যশোহরির ঘটনা। দুর্ঘটনার এক ঘণ্টার পর গাড়ি থেকে উদ্ধার করা হয় পিক আপ ভ্যানের চালককে। 

আশিস বাগচী, মুর্শিদাবাদ: ট্রাক্টর-পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে (head on collision) জখম ২। কান্দির (Murshidabad) যশোহরির ঘটনা। দুর্ঘটনার এক ঘণ্টার পর গাড়ি থেকে উদ্ধার করা হয় পিক আপ ভ্যানের চালককে। 

কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে খবর, একটি মাছ বোঝাই পিক আপ ভ্যান কুলি থেকে কান্দির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে ইট বোঝাই ট্রাক্টর আসছিল। সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়িই। ১ আধ ঘণ্টা পর পিক আপ ভ্যানের মধ্যে থেকে উদ্ধার করা হয় চালককে। আশঙ্কাজনক অবস্থায় মোট দু'জনকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিনই আবার মোটরবাইক দুর্ঘটনায় মারা যায় এক ১৭ বছরের কিশোর। মঙ্গলবার সকালে বহরমপুর থানার কান্দি-বহরমপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। কিশোরের মর্মান্তিক পরিণতির পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

একই দিনে কিশোরের মৃত্যু...
প্রাথমিক ভাবে খবর, মঙ্গলবার রহিদুল শেখ (১৭) ও  আরিফ শেখ (১২)  নামে দুই কিশোর একটি মোটরবাইকে করে শিয়ালমারার বাড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রহিদুল ও আরিফকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রহিদুলকে  মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছে যায় বহরমপুর থানার পুলিশ। এই রাজ্য়ে পথ দুর্ঘটনায় মৃত্য়ু নতুন কোনও ঘটনা নয়। এদিনই যেমন সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃ্ত্যুর সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরও। একই ঘটনায় জখম তিন জন। এদিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর তেমাথা মোড়ে ঘটনাটি ঘটে। মৃতের নাম গোসাই দাস মন্ডল বলে জানায় পুলিশ। সূত্রের খবর,অসুস্থ মেয়েকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন কুশমন্ডি থানা লোহাগঞ্জ এলাকার বাসিন্দা গোসাই দাস মণ্ডল। সঙ্গে ছিলেন ছেলে, পুত্রবধূ ও নাতি। হঠাতই বুনিয়াদপুর তেমাথা মোড়ে দাঁড়ানো একটি বাইককে পিছন থেকে দশ চাকার একটি লরি ধাক্কা মারে যার অভিঘাত এসে পড়ে গোসাই দাস মন্ডলের উপর। মারা যান তিনি। বাকিদের জখম অবস্থায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গঙ্গারামপুরে রেফার করা হয় তাঁদের। জখম বাইকচলক বঙ্কিম মন্ডলও। দিনপাঁচেক আগেই বাড়ি থেকে বাইকে করে জাতীয় সড়ক দিয়ে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রের। গত বৃহস্পতিবারের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছিল, বছর একুশের ওই মৃত  ছাত্রের নাম মোহাম্মদ কাইফ।

আরও পড়ুন:গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার নেপথ্যে কী ? মুখ্যমন্ত্রী বললেন..
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার নেপথ্যে কী ? মুখ্যমন্ত্রী বললেন..
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Mamata On Chorbagan: হতবাক ও দুঃখিত, চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার
হতবাক ও দুঃখিত, চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget