Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
ABP Ananda LIVE : সেখানেই প্রথমে ভিক্টিমের সঙ্গে আলাপ বাড়ানো হত, তারপরই অপহরণ করে ষড়যন্ত্রের পরিকল্পনা হত। অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর। ২-৩ মাস আগে, রানা নামে এক পাকিস্তানের নাগরিকের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় হামিম মণ্ডলের। এই রানার মাধ্যমেই ধীরে ধীরে কুখ্যাত গ্যাংস্টার ও জঙ্গি শাহজাদ ভাট্টির গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সে।
আরও খবর
হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ। চলত বারকোড, প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরি সংক্রান্ত কাজ। প্রিন্টিং শপের আড়ালে কী?জানতে তদন্তে STF। হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ। বারকোড, প্রিন্টিং থেকে স্মার্ট আইডি কার্ড তৈরি সংক্রান্ত বিভিন্ন কাজ করা হত এখানে। এর আড়ালে ঠিক কী চলত? জানতে তদন্তে নেমেছে STF. স্থানীয় দোকানদারেরা জানান, গত ১-২ দিন ধরে এলাকায় হামিমকে দেখা যাচ্ছে না। এমনকী এলাকায় কারোর সঙ্গে মেলামেশাও ছিল না হামিমদের। বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে হামিম মণ্ডলকে। বর্ধমানে যাওয়ার আগে হাওড়ার পিলখানায় থাকত হামিম। বেঙ্গল এসটিএফ হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে ভাট্টি গ্যাংয়ের যোগের কথাও জানা গিয়েছে।






















