এক্সপ্লোর

Mamata Banerjee On SIR:জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক, SIR আতঙ্কে মৃতদেরকে নিয়ে কমিশনে মমতা

Hearing SIR Mamata Gyanesh Kumar Meet: SIR-হয়রানির অভিযোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : SIR-হয়রানির অভিযোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন সদনে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে মমতা-অভিষেক। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার ও মৃত বিএলও-দের পরিবারকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, ভগবানপুরে সাধুদের "বেধড়ক মার" ! বিস্ফোরক অভিযোগ "তৃণমূলের ৩ মদ্যপ"-র বিরুদ্ধে, আক্রান্তদের দেখতে হাসপাতালে শুভেন্দু

জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের আগে সকাল থেকে দিল্লি পুলিশের সঙ্গে নজিরবিহীন সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ মুখ্যমন্ত্রীর। সকাল থেকে দিল্লিতে বঙ্গভবনের সামনে নজিরবিহীন নিরাপত্তা পুলিশের। বঙ্গ ভবন ঘিরে রেখেছে পুলিশ, অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বঙ্গ ভবনে দিল্লি পুলিশের তল্লাশি, এটা ওরা করতে পারে না। অমিত শাহ পশ্চিমবঙ্গে এলে লাল কার্পেট, আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট?', কেউ না লড়লেও, আমি লড়ব হুঙ্কার মুখ্যমন্ত্রীর।

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে চরম নাটকীয় পরিস্থিতি। বঙ্গভবনে ছুটে গেলেন খোদ মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ তুললেন। আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে! কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,এরা হচ্ছে স্বৈরাচারী। ব্য়াভিচারী। দুরাচারী। দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে। দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করে দেখে এসেছে।  যখন তাদের পরিবার মারা গেছিল, কেউ পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন?মুখ্যমন্ত্রী ও জ্ঞানেশ কুমারের বৈঠকের প্রায় ৪-৫ দিন আগেই দিল্লিতে পৌঁছে গেছিলেন এরাজ্যে SIR পর্বে মৃতদের পরিজনদের একাংশ। খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে এমনও বেশ কয়েকজনকে দিল্লিতে নিয়ে গেছে তৃণমূল। 
 
প্রায় ১০০টি পরিবারকে রাখা হয়েছে চাণক্যপুরীর নিউ বঙ্গভবন ও হ্যালি রোডের ওল্ড বঙ্গ ভবনে।সোমবার সকাল থেকে সেখানে আচমকা পুলিশি তৎপরতা শুরু হয়। খবর পেয়েই তড়িঘড়ি সাউথ অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বঙ্গ ভবনে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী   মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,এই দেখো এখন নমস্কার করার সময় নয়, মানুষ দুঃখে আছে। বাড়িতে পরার শাড়ি পরে বেরিয়ে এসেছি আমি যেই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনও কারণ নেই।

দিল্লি পুলিশের সঙ্গে কার্যত সম্মুখ সমর। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, বাস ভর্তি করে নিয়ে এসেছে দেখুন। পুলিশকে দেখান, আমাকে না দেখিয়ে আপনারা পুলিশকে দেখান। ক্যামেরা ওদিকে ঘোরান। কোনও নিরাপত্তা দিচ্ছে না। এটা কোনও পদ্ধতি হল? যখন দিল্লিতে বিস্ফোরণ হয় তখন দিল্লি পুলিশ কোথায় থাকে? আমি দিল্লি পুলিশকে দোষ দেব না। আমি দোষ দেব তাঁকে যে মাথায় আছে। চরম অপদার্থতা। দিল্লি ভয় পেয়ে গেছে। আমি এলেই ভয় পেয়ে যায়।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget