এক্সপ্লোর

High Court On Durga Puja Donation : দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুকে ১ হাজার, আর পুজোর অনুদান ৮৫ হাজার ! রাজ্যকে তীব্র কটাক্ষ আদালতের

Durga Puja Donation : 'রাজ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার ১ হাজার টাকা দেয়। তাঁদের আরও বেশি প্রয়োজন, সরকারের বিবেচনা করলে ভাল হয়' বললেন বিচারপতি



সৌভিক মজুমদার, কলকাতা : পুজোর অনুদান মামলায় রাজ্য সরকারকে তীব্র শ্লেষে বিঁধলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদানের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা করেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত।  পুজো কমিটি পিছু অনুদান ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে এবার ৮৫ হাজার টাকা করেছে রাজ্য সরকার। জনগণের করের টাকায় কেন পুজোয় অনুদান? এই প্রশ্ন তুলে দায়ের হয় মামলা।

সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্ট রাজ্যকে কার্যত ব্যঙ্গ করে বলে , 'পুজো কমিটিগুলোকে কম করে ১০ লাখ টাকা দিন, ৮৫ হাজার টাকায় কী হয়? ৮৫ হাজার টাকায় প্যান্ডেল বা পুজোর কোনও কাজ হওয়া সম্ভব নয়। এই টাকায় খুব বেশি হলে একটা তাবু বানানো যেতে পারে। না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে'। তীব্র শ্লেষ করে  মন্তব্য করেন প্রধান বিচারপতি।   

প্রধান বিচারপতি আরও বলেন, 'আমি ২ বছর পুজোয় ঘুরে দেখেছি যে এই টাকায় কিছু হয় না। অনুদানের টাকা কমপক্ষে ১০ গুণ বাড়ানো হলে সেটা পুজোর কাজে লাগতে পারে। রাজ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার ১ হাজার টাকা দেয়। তাঁদের আরও বেশি প্রয়োজন, সরকারের বিবেচনা করলে ভাল হয়'

প্রধান বিচারপতি আরও বলেন , ' ২৩ বছর কাজ করে সর্বোচ্চ ২৩ হাজার টাকা নিয়ে কর্মীরা অবসর নিচ্ছেন । আমার কাছে PWD-র কিছু কর্মী দাবিপত্র জমা দিয়েছিলেন। ২৫ জন এইরকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অনুদানের টাকা দেওয়া হয়ে গেছে, তাই আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়'  মন্তব্য করেন হাইকোর্টের প্রধান বিচারপতি।  সব পক্ষকে হলফনামা আদানপ্রদানের নির্দেশ দেওয়া হয়।  

এ বছর  পুজোর জন্য ক্লাব পিছু  ৮৫ হাজার টাকা অনুদান দিয়েছে রাজ্য। আগের বছর এই অনুদান ছিল ৭০ হাজার । তা বেড়ে এবার পুজোর অনুদান দেওয়া হয় ৮৫ হাজার টাকা। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে রাজ্য সরকারি অনুদান দেয়। এ বছর বেশ কিছু পুজো কমিটি আরজি করের ঘটনার প্রতিবাদে অনুদান না নেওয়ার ঘোষণা করেন। সেই প্রেক্ষিত মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা টাকা নিতে চান না, তাঁদের টাকা নতুন আবেদনকারীদের দেওয়া হোক। ২০২৫-এ পুজো কমিটি পিছু অনুদান দেওয়া হবে ১ লক্ষ টাকা বলে আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল থাকছে এ বছরও। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : 

দেশ থেকে শুরু বর্ষা বিদায়, বঙ্গের আকাশ থেকে কবে বিদায় নেবে কালো মেঘ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget