এক্সপ্লোর

Jhalda Municipality: ফের ঝালদা পুরসভায় আস্থা-ভোট, নির্দেশ হাইকোর্টের!

Purulia:হাইকোর্টের পর্যবেক্ষণ, এই আস্থা পর্বের মধ্যে ঝালদা পুরসভা যেমন চলছে, তেমনই চলবে।

সৌভিক মজুমদার, সন্দীপ সমাদ্দার, কলকাতা ও পুরুলিয়া: গত পুরভোটে ঝালদার ১২টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ও তৃণমূল, দু'পক্ষই ৫টি করে আসনে জয়ী হয়। নির্দল প্রার্থীরা জয়ী হন ২টি আসনে। গত ৬ সেপ্টেম্বর, চেয়ারপার্সন-সহ ঝালদা পুরসভার ৩ কংগ্রেস ও ২ নির্দল কাউন্সিলরকে দলে টেনে কংগ্রেসের পুরবোর্ডই ফেলে দেয় তৃণমূল। তা নিয়ে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। আর সেই দলবদলের ফলে ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা কমে হয় ২। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্য়া ৫ থেকে বেড়ে হয় ১০।

বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন শিলা চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা। তৃণমূল ঝালদা পুরসভা দখলের পরেও টানাপোড়েন কমেনি। চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাউন্সিলরদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। তৃণমূল কাউন্সিলরদের একাংশের অভিযোগ ছিল, মাসের পর মাস সাধারণ সভা ডাকা হয়নি পুরসভার। পুরপ্রধান স্পেশাল মিটিং ডেকে সিদ্ধান্ত নিচ্ছিলেন। যদিও পুরপ্রধানের দাবি ছিল, তৃণমূল কাউন্সিলররা যে অভিযোগ জানিয়েছেন তা অনুচিত। দলীয় কাউন্সিলররা কোনও প্রশ্ন থাকলে দলের মধ্যেই করতে পারতেন বলে সেই সময় প্রতিক্রিয়া দিয়েছিলেন শীলা চট্টোপাধ্য়ায়।

ঝালদা পুরসভার চেয়ারপার্সনের অপসারণ চেয়ে জোড়া মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। একটি মামলা দায়ের করেন ৫ জন তৃণমূল (TMC) কাউন্সিলর। আরেকটি মামলা দায়ের করেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু সহ দুই কংগ্রেস কাউন্সিলর। শীলা চট্টোপাধ্যায় ৩০ নভেম্বর পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারপার্সন পদে থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মেয়াদ ফুরোতেই এবার আস্থা ভোটের নির্দেশ দিলেন বিচারপতি।
পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো বলেন, 'এটা হওয়ারই ছিল। ৩০ নভেম্বর উনার মেয়াদ শেষ ছিল। কংগ্রেসের সমর্থন ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। আমরা সংখ্যায় দু'জন। শীলা চট্টোপাধ্যায়কে সমর্থন তুলে নিচ্ছি। সেই মর্মে আপিল করেছিলাম।'

হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, 'হাইকোর্টের রায়কে স্বাগত। ৮ তারিখে আস্থা ভোটের জন্য নিজেদের মধ্যে আলোচনা বসব। যা সমস্যা হবে সমাধান করব।'

হাইকোর্টের পর্যবেক্ষণ, এই আস্থা পর্বের মধ্যে ঝালদা পুরসভা যেমন চলছে, তেমনই চলবে। 

আরও পড়ুন: SSKM-এ জ্যোতিপ্রিয় মল্লিক! কেবিনের বাইরে বসছে CCTV

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget