এক্সপ্লোর

High Court: 'CBI তদন্ত দিলে খুশি হবেন?', কালিয়াগঞ্জ কাণ্ডের তদন্তে হাইকোর্টের কড়া বার্তা রাজ্যকে

North Dinajpur: সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। দেহ ঘিরে বিক্ষোভ হলে পুলিশের বিরুদ্ধে নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

সৌভিক মজুমদার, কলকাতা: ফের হাইকোর্টের কড়া সমালোচনার মুখে রাজ্য সরকার। এবার কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তে রাজ্যের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এবার, কি CBI তদন্তের নির্দেশ দিলে খুশি হবেন? বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।

সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। দেহ ঘিরে বিক্ষোভ হলে পুলিশের বিরুদ্ধে নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তারপরেই কার্যত আগুন জ্বলে ওঠে কালিয়াগঞ্জে। পুলিশকর্মীরা সাধারণ বাসিন্দাদের ক্ষোভের শিকার হয়। তাণ্ডব চলে এলাকা। এই ঘটনায় সিট গঠন করে রাজ্যের উপরেই তদন্তভার দিয়ে আস্থা রেখেছিল হাইকোর্ট। যদিও সেই তদন্তের হাল এবং সিটকে সহযোগিতা করার প্রশ্নে দেখে রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কালিয়াগঞ্জের ঘটনায়, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্টও তলব করেছেন বিচারপতি মান্থাা।

সম্প্রতি, ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে, আগুন জ্বলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। মৃতদেহ টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগে বিতর্কে জড়ায় পুলিশ। অশান্তির ঘটনায় কালিয়াগঞ্জ থানায় আগুন, ভাঙচুর, পুলিশকর্মীদের মারধরের ঘটনা ঘটে। মৃতদের টেনে নিয়ে যাওয়ার ঘটনায়, উত্তাল হয় রাজ্য রাজনীতি। জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। CBI-তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতার পরিবার। এই মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। 

এরপর  ১১ মে, কালিয়াগঞ্জকাণ্ডের মামলায় রাজ্য পুলিশের ভূমিকায় কার্যত অনাস্থা প্রকাশ করে, তদন্তে SIT গঠন করেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি যে ৩ জনের SIT তৈরি করে দেন, তাতে রাখা হয়, CBI-এর প্রাক্তন অ্য়াডিশনাল ডিরেক্টর উপেন বিশ্বাস, রাজ্য় পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্ত এবং কলকাতা পুলিশের তৎকালীন স্পেশাল সিপি (টু) দময়ন্তী সেনকে। কিন্তু দু-দিন আগেই কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে বদলি করে দেওয়া হয় IPS অফিসার দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার (টু) থেকে দময়ন্তী সেনকে পাঠানো হয় রাজ্য পুলিশের ADG ট্রেনিং পদে।

এরপরই বৃহস্পতিবার, কালিয়াগঞ্জ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, কেন SIT-কে সাহায্য করছে না পুলিশ? রাজ্য সরকার নিজেই নিজের বিপদ ডেকে আনছে। এরপরই, রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি প্রশ্ন করেন, এবার কি CBI তদন্ত দিলে খুশি হবেন? SIT যাতে কাজ করতে না পারে, সেই চেষ্টা করছে রাজ্য সরকার, এমনটাও বলতে শোনা যায়।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'যতগুলি সিবিআই, ইডি, এনআইএ তদন্ত হচ্ছে। সবকটা এরকম ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ হাইকোর্টে গিয়েছেন, কেস করেছেন, কোর্ট মেনে নিয়েছে। সিবিআই তদন্ত দেওয়ার পরেও সেই অফিসারদের সহযোগিতা করা হচ্ছে না। পুলিশ গুন্ডার চেয়ে বেশি অত্যাচার করছে এখানে।

তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'এটা সম্পূর্ণ কোর্টের বিষয়। সেখানে রাজ্য সরকারের প্রতিনিধিরা নিশ্চয়ই ছিলেন। তাঁরা তাঁদের বক্তব্য নিশ্চয়ই রেখেছেন। এই মুহূর্তে এই নিয়ে আলাদা করে বলার কিছু নেই।'

আগামী, বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। ওই দিনই দময়ন্তী সেনকে পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget