এক্সপ্লোর

Uluberia Water Problem: কল খুললেই রক্তবর্ণ জল, সঙ্গে দুর্গন্ধ! গায়ে লাগতেই চর্মরোগ, উলুবেড়িয়ায় ভয়ঙ্কর ঘটনা

Howrah Water Problem: সেই দূষিত জল ছড়িয়ে পড়েছে উলুবেড়িয়া জোয়ারগোড়ী অঞ্চলের আমড়াবেড়িয়া গ্রামের বিভিন্ন এলাকায়, এমনটাই দাবি।

সুনীত হালদার, হাওড়া: কল খুলতেই ঝরঝর করে বেরিয়ে আসছে লালচে জল। দেখে আঁতকে ওঠে অনেকেই। সঙ্গে ভয়ঙ্কর দুর্গন্ধ। জল তো নয়, যেন রক্তের মতো কিছু! কিন্তু কী এটা? সেই প্রশ্নেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়েই।

কী জানা গিয়েছে? 

খবর, উলুবেড়িয়া শিল্পাঞ্চল এলাকায় জল দূষণের কবলে গ্রামবাসীরা। উলুবেড়িয়ার বীরশিবপুরে রাতের অন্ধকারে ট্যাঙ্কার থেকে কেমিক্যাল মিশ্রিত জল ফেলা হচ্ছে উলুবেড়িয়া শিল্পাঞ্চলে জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে, এমনই অভিযোগ উঠেছে।

সেই দূষিত জল ছড়িয়ে পড়েছে উলুবেড়িয়া জোয়ারগোড়ী অঞ্চলের আমড়াবেড়িয়া গ্রামের বিভিন্ন এলাকায়, এমনটাই দাবি। বৃহস্পতিবার রাতে একটি রাসায়নিক মিশ্রিত ট্যাংকারকে রাসায়নিক মিশ্রিত জল ফেলার সময় আটকে দেয় গ্রামবাসীরা। তারপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসায়নিক মিশ্রিত ট্যাঙ্কারটিকে  আটক করে।

গ্রামবাসীদের অভিযোগ পুকুর সহ চাষের জমি সর্বত্র দূষণের জল ঢুকে চাষের জমি, পুকুরের মাছ সব নষ্ট করে দিচ্ছে এবং চর্মরোগ দেখা দিচ্ছে। পুকুরের জল কেউ ব্যবহার করতে না পারারও অভিযোগ উঠেছে। এমনকী  গ্রামের টিউবওয়লের জলেও মিশছে এই কেমিক্যাল মিশ্রিত জল, এমনটাই অভিযোগ। কল থেকে যে জল বের হচ্ছে সেই জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং লালচে রং-ও দেখা দিচ্ছে।               

আরও পড়ুন, ম্যাট্রিমনি সাইটে ধনী ছেলে দেখলেই ছাদনাতলায়! ৩টে বিয়ে করে কোটি টাকা হাতালেন মহিলা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোন লাভ হয়নি। তারা জানান একাধিকবার জল পরীক্ষার জন্য জলের নমুনা সংগ্রহ করা হয়েছে  কিন্তু কোন ব্যবস্থায়  নেয়নি প্রশাসন। যদিও জোয়ারগোড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা দাস জানান গ্রামবাসীদের তরফ থেকে লিখিত কোন অভিযোগ জানানো হয়নি তবে তিনি শুনেছেন এই কেমিক্যাল মিশ্রিত জলে এলাকায় ক্ষতি হচ্ছে।  তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন।                                                      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget