এক্সপ্লোর

Sundarban Fisherman Missing : পেটের টানে দুর্যোগের মাঝেই বেরিয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা, ঘটে গেল ভয়াবহ ঘটনা

Fisherman missing From Trawler : উঁচু ঢেউয়ের সপাটে ধাক্কা লাগে একটি ট্রলারে। আর তারপরই  সমুদ্রে পড়ে যান ৪ মৎস্যজীবী। 

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : আবহাওয়ার দাপটে পরপর সমুদ্রবক্ষে দুর্ঘটনা। একের পর এক ট্রলারডুবি। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর বেশ কয়েকদিন নিষেধাজ্ঞা জারি করেছিল আবহাওয়া দফতর। তারই মধ্যে রুজিরুটির টানে মাছ ধরতে বেরিয়েই ঘটে গেল ভয়াবহ ঘটনা।  আবারও উত্তাল সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়লেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা । উঁচু ঢেউয়ের সপাটে ধাক্কা লাগে একটি ট্রলারে। আর তারপরই  সমুদ্রে পড়ে যান ৪ মৎস্যজীবী। 

গত ২৭ জুলাই ভোরে ঘটনাটি ঘটে কেঁদোদ্বীপের কাছে। নিখোঁজ মৎস্যজীবী গোপাল মন্ডল সুন্দরবন উপকূল থানার ঝড়খালির বাসিন্দা। গত ২৬ তারিখ সকালে কুলতলির সানকিজাহানঘাট থেকে রওনা দিয়েছিল মা অষ্ঠমী ট্রলার। ট্রলারে ১৫ জন মৎস্যজীবী ছিলেন। রাতভর কেঁদোদ্বীপের কাছে ইলিশ ধরছিলেন ট্রলারের মৎস্যজীবীরা। ভোরে সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে ট্রলার কাত হয়ে যায়। ৪ মৎস্যজীবী সাগরের জলে ছিটকে পড়েন। ৩ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ এক মৎস্যজীবী। ইতিমধ্যে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে  উপকূল রক্ষী বাহিনী ও প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি। খবর পাওয়ার পর গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে উপকূল রক্ষ্মী বাহিনী।

নিম্নচাপের জেরে রবিবার রাত থেকেই দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে সুন্দরবন উপকূলে। সকালেও বৃষ্টি অব্যাহত। সমুদ্র বেশ কয়েকদিন ধরেই থেকেই  উত্তাল। তাই  মৎস্যজীবীদের মাছ ধরতে বেরনোর ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। টানা কয়েকদিন এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরই মাঝে মাছ ধরতে বেরিয়ে এই দুর্ঘটনা। 

দিনকয়েক আগেই সাগরে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় ৩টি ট্রলার। ২ মৎস্যজীবী গুরুতর আহত হন ।উদ্ধার করা হয় ৩টি ট্রলারের বাকি ২৯ জন মৎস্যজীবীকে। আবহাওয়া নিয়ে আগেই সতর্কতা জারি করেছিল জেলা প্রশাসন। কিন্তু ইলিশ ধরার মরশুমে নিষেধাজ্ঞা অমান্য করেই  কাকদ্বীপ ও সাগর থেকে মাছ ধরতে রওনা দেয় ৩টি ট্রলার। জম্বুদ্বীপের কাছে FB মল্লেশ্বর এবং সাগরের বেগুয়াখালিতে আরও দুটি ট্রলার তলিয়ে যায়। 

নজরদারি এড়িয়ে কীভাবে বারবার মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

আবহাওয়ার পূর্বাভাস 

সোমবার জেলায় - জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছেন । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। মঙ্গলবারেও বৃষ্টি চলবে।  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে। 

আরও পড়ুন :

চুপিসাড়েই বাসা বাঁধতে পারে শরীরে, ধাক্কা দিতে পারে মারণ-ব্যাধি হয়ে, কীভাবে চিনবেন, কীভাবে রুখবেন হেপাটাইটিস B?

সেরা শিরোনাম

Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget