এক্সপ্লোর

HS Exam 2025: সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ, গ্রেফতার ২

WBCHSE: ৩ মার্চ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ উঠল।

হিন্দোল দে, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিক (HS Exam 2025) পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগে গ্রেফতার ২। গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে মোবাইল, সিম কার্ড সহ টাকা উদ্ধার করা হয়েছে। 

বিভ্রান্তি তৈরির অভিযোগে গ্রেফতার: ৩ মার্চ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ উঠল। এই অভিযোগের প্রেক্ষিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ও রাজ্য সরকারের মানহানির উদ্দেশে ভিডিওয় ভুয়ো বার্তা ছড়ানোরও অভিযোগ উঠেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার ১ হাজার সিম কার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৭৪ টি মোবাইল ও এক লক্ষ টাকাও। 

পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হচ্ছে ১৮ মার্চ। গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। গতবারের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। এ বছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম রয়েছে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে রয়েছে মেটাল ডিটেক্টর। প্রত্যেক ভেন্যুতে অন্তত ২টি করে CC ক্যামেরা থাকছে। এবার প্রশ্নের প্যাকেট খোলা হচ্ছে হলে পরীক্ষার্থীদের সামনে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সমেত ধরা পড়লে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে জানিয়ে দিয়েছে সংসদ। পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক হবে দুটি সেমিস্টারে।

মাধ্যমিকে টুুকলির অভিযোগ: গত মাসে মাধ্যমিকের টুকলিতেও AI অ্যাপের ব্যবহার সামনে আসে। হাইটেক পরীক্ষার্থীকে পাকড়াও করেন শিক্ষকরা। বাতিল করা হয় ওই ছাত্রের পরীক্ষা। মাধ্যমিকের শেষদিন অঙ্ক পরীক্ষা ছিল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, বড়তলা হাইস্কুলের ওই ছাত্রের সিট পড়েছিল মেটিয়াবুরুজের বদরতলা হাইস্কুলে। নজরদারি এড়িয়ে ওই ছাত্র মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে এবং ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে AI অ্যাপ ব্যবহার করে উত্তর লিখতে শুরু করে। প্রথমে মনে করা হয়, মোবাইল ফোন দেখে উত্তর  লিখছে ওই ছাত্র। কিন্তু ফোন পরীক্ষা করার পরেই জানা যায়, AI অ্যাপ ব্যবহার করে টুকলি চলছে। এ বছরের মাধ্যমিকে ১৯টি মোবাইল ও স্মার্ট ওয়াচ-সহ ছাত্রছাত্রীরা ধরা পড়েছে। 

আরও পড়ুন: BJP Poster Controversy: হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি, এবার চুঁচুড়া শহরজুড়ে পোস্টার

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget