এক্সপ্লোর

BJP Poster Controversy: হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি, এবার চুঁচুড়া শহরজুড়ে পোস্টার

WB Assembly Election 2026: বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, ঝুলিতে ভোট পুড়তে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বাঁকুড়ার পর এবার হুগলি, হিন্দু ভোট একজোট করতে এবার ফ্লেক্স দিল বিজেপি। হিন্দুত্বের বার্তা দিয়ে চুঁচুড়া শহরজুড়ে বিজেপির তরফে টাঙানো হল ফ্লেক্স। যেখানে লেখা রয়েছে, 'হিন্দু হিন্দু ভাই, ২৬-এ এবার বিজেপি চাই'। 

বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, ঝুলিতে ভোট পুড়তে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। হিসেব অনুযায়ী এখনও প্রায় এক বছর বাকি। তার আগে থেকেই ২৬-এর বিধানসভা ভোটের আগে ক্রমশ 'হিন্দু-বাণে' শান দিচ্ছে বিজেপি। এবার হুগলিতে হিন্দু ভোট এককাট্টা করতে এবার ফ্লেক্সকে হাতিয়ার করল বিজেপি। হিন্দুত্বের বার্তা দিয়ে বিজেপির তরফে চুঁচুড়া শহরজুড়ে দেওয়া হয়েছে একটি ফ্লেক্স। যেখানে লেখা রয়েছে,'হিন্দু হিন্দু ভাই, ২৬-এ এবার বিজেপি চাই'।          

এই ফ্লেক্সে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হুগলি সাংগঠনিক জেলার বিজেপির নতুন সভাপতি গৌতম চট্টোপাধ্য়ায়। ফ্লেক্স দেওয়ার কথা স্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "আগামীদিনে সকল হিনদুকে এক হওয়ার প্রয়োজন আছে, নাহলে বাংলাদেশে সংখ্য়ালঘু হিনদুদের যেরকম অবস্থা হচ্ছে, সেই অবস্থার শিকার হতে হবে পশ্চিমবঙ্গের হিনদুদের, বাংলাদেশে যেমন হিনদুরা বাড়ি ছেড়ে পালাচ্ছে, এই পশ্চিমবঙ্গের হিন্দুদের আগামীদিনে সেই পরিস্থিতির সমমুখীন হতে হবে। হিন্দুদের জন্য় কেবল মাত্র একটা দলই ভাবে সেটা বিজেপি। তাই আমরা এই বার্তা দিয়েছি।''

এর আগে গতকাল বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা দেওয়া হয়। কোথাও দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। বিজেপির অভিযোগ, ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ-নীতির প্রতিবাদেই এই প্রচার। ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত, পুরসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে তারা অনেকটাই জমি হারিয়েছে। হারানো জমি ফেরত পেতে এবার হিন্দুত্বকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির।                                                                     

আরও পড়ুন: Kolkata News: লন্ডভন্ড প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর, বেহালার স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget