এক্সপ্লোর

Hilsa Fish: কাকদ্বীপ-নামখানায় ঝাঁকে ঝাঁকে ইলিশ, তবে কি এবার দাম কমবে রুপোলি শস্যর?

Ilish Fish: বঙ্গোপাসাগরে বৃষ্টি ও পুবালী বাতাস থাকায় ইলিশে ঝাঁকের দেখা মিলেছে। গত কয়েকদিনে ৫০০ টনের বেশী ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে ইলিশ (Ilish) প্রিয় বাঙালির জন্য সুখবর। বৃষ্টি শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথরপ্রতিমার মৎস্যজীবীদের জালে মরসুমের প্রথম ধরা পড়েছে জলের রুপোলি শস্য (Hilsa Fish)। 

বঙ্গোপাসাগরে বৃষ্টি ও পুবালী বাতাস থাকায় ইলিশে ঝাঁকের দেখা মিলেছে। গত কয়েকদিনে ৫০০ টনের বেশী ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। তবে এবার আর খোকা ইলিশ নয়। আকারে, ওজনে ইলিশগুলি ৭০০ গ্রাম থেকে এক কিলোর মধ্যে। 

ইতিমধ্যে ইলিশভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপ মৎস্যবন্দরে। ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের মাছের আড়ত ঘুরে যা পৌঁছে যাবে কলকাতা সহ রাজ্যের বাজারে। গত ১৫ জুন থেকে ইলিশ ধরার মরসুম শুরু হলেও এবার সেভাবে ইলিশ ধরা পড়েনি। ফলে লোকসানের মুখে পড়তে হয়েছিল মৎস্যজীবীদের। অবশেষে রুপোলী শস্য জাল ভরে যাওয়ায় খুশী ট্রলার মালিক থেকে মৎস্যজীবী।                                                                        

আরও পড়ুন, একাধিকের সঙ্গে সম্পর্ক, মেনে নিতে পারে না সঙ্গিনীরাও! রেগে ডিভোর্স করে পাখিরাও

যদিও আমজনতার মত বাজারদর যা রয়েছে, তাতে ইলিশের দাম কমবে বলে মনে হচ্ছে না। বঙ্গে বর্ষা আসতে না আসতেই আকাশ ছুঁয়েছে শাক-সবজির দাম। বাজারে গিয়ে ছ্যাঁকা খাওয়ার জোগাড়। দিশাহারা অবস্থা মধ্যবিত্তের। কাঁচালঙ্কার দামের ঝাঁঝে চোখে জল। কেজি প্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে লঙ্কা। গড়িয়াহাট বাজারে সব সবজিরই দামই এখন একশোর আশেপাশে। ১০০ পেরিয়েছে বেগুন। টম্যাটো ১২০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকা। ঢেঁড়শ, শশা, পটল সবই ৮০ টাকা কেজি। সব মিলিয়ে সবজির দাম প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। 

যদিও দাম নিয়ন্ত্রণ করতে শিয়ালদার কোলে মার্কেটে পাইকারি বাজারে অভিযান চালায় রাজ্য সরকারের টাস্ক ফোর্স। বাজারে বাজারে এই হানায় কি আদৌ কাজ হবে? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার ১১২৯ টাকা, ৫০ টাকার নীচে কোনও সবজি নেই বাজারে। 

কবে কমবে জিনিসের দাম? না কি মধ্যবিত্তর বোঝা এভাবেই দিনের পর দিন বাড়তে থাকবে? 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda
CJP Protest: দিল্লি-লখনউ-মুম্বই, Gyanesh Kumar-র বিরুদ্ধে তুমুল বিক্ষোভ| Congress | AAP | ABP Ananda
Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget