এক্সপ্লোর

T20 World Cup 2026: অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া

Australia vs Ireland: ৬৭ রানের বড় ব্যবধানে আয়ার্ল্যান্ডকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া।

কলম্বো: দলের অধিনায়ক অনুপস্থিত। তাতে কী? আয়ার্ল্যান্ডকে হারাতে খুব একটা কসরত বেগ পেতে হল না অজ়িদের (Australia vs Ireland)। ব্যাটে জশ ইংলিস, ম্যাট রেনশঁ এবং মার্কাস স্টোইনিসের লড়াকু ইনিংসের পর বল হাতে অ্যাডাম জাম্পা (Adam Zampa) এবং ন্যাথান এলিসের (Nathan Ellis) দৌরাত্ম্যেটি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) অভিযানটা জয় দিয়েই শুরু করল অস্ট্রেলিয়া। ৬৭ রানে পরাজিত হতে হল আইরিশদের।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কুঁচকির চোটের কারণে মাঠে নামতে পারেননি মিচেল মার্শ। তাঁর বদলে অধিনায়কত্বে দায়িত্ব পালন করা ট্র্যাভিস হেড এদিন ওপেনে নেমে তেমন রান পাননি। ইংলিস এবং ক্যামেরন গ্রিন দুরন্ত গতিতে অস্ট্রেলিয়াকে পাওয়ার প্লের মধ্যেই ৫০ রানের গণ্ডি পার করান। তবে ১১ বলের ব্যবধানে দুইজনেই যথাক্রমে ৩৭ ও ২১ রানে সাজঘরে ফিরে যান। এরপর অজ়ি ইনিংস সামলানোর দায়িত্ব এসে পড়ে ম্যাট রেনশঁ এবং স্টোইনিসের কাঁধে।

আইরিশ স্পিনাররা মাঝের ওভারগুলিতে বেশ ভাল বোলিংয়ে রান চাপতে সক্ষম হন। তবে তা সত্ত্বেও স্টোইনিসের অভিজ্ঞতা এবং রেনশঁর স্পিন খেলার দক্ষতায় ভর করে অস্ট্রেলিয়া ইনিংস এগিয়ে যায়। রেনশঁ ৩৭ ও স্টোইনিস ৪৫ রানের ইনিংস খেলেন। দুইজনে পঞ্চম উইকেটে ৬১ রান যোগ করেন। অস্ট্রেলিয়া শেষ পাঁচ ওভারে মোট ৫৩ রান তুলে ছয় উইকেটে ১৮২ রানে নিজেদের ইনিংস শেষ করে।

চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে আইরিশরা শুরুতেই ধাক্কা খায়। অধিনায়ক পল স্টার্লিং মাত্র এক রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান। তাঁর ফিরে যাওয়ার পর নতুন বলে বিধ্বংসী স্পেলে আইরিশ টপ অর্ডারে ধস নামান এলিস। ৫০ রানের গণ্ডি পার করার আগেই আধা আয়ার্ল্যান্ড দল সাজঘরে ফিরে যায়। শুরুটা যেথানে এলিস করেছিলেন, সেখানে মাঝের ওভারে নিজের স্পিন ঘূর্ণিতে আইরিশদের বিপাকে ফেলেন অ্যাডাম জাম্পা। লরকান টাকার ২৪ রানের ইনিংস খেলে ফিরে যান। 

আটে নেমে জর্জ ডকরেল ৪১ রানের বেশ নজরকাড়া এক ইনিংস খেলেন। তাঁর ইনিংস না থাকলে আফগানিস্তানের শতরানের গণ্ডি পার করতেও হয়তো বিপাকে পড়তে হত। তবে তিনিও শেষমেশ জাম্পারই শিকার হন। এলিস এবং জাম্পা উভয়ই চারটি করে উইকেট নিয়ে আইরিশদের ইনিংস ১১৫ রানেই গুটিয়ে দেন। দুরন্ত জয় পায় অস্ট্রেলিয়ান দল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget