এক্সপ্লোর

Hindmotor News: সন্ধেবেলায় টিউশন পড়তে গিয়ে যৌন নির্যাতিত ছাত্রী! হিন্দমোটরে বন্ধ কারখানার ভিতরে নিয়ে গিয়ে...

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার উত্তরপাড়ার বাসিন্দা এক যুবক

কলকাতা: ফের যৌন নির্যাতনের অভিযোগ। ফের ধরা পড়ল নির্যাতিতা ছাত্রীর সঙ্গী। তিন মাস আগের দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের স্মৃতি ফিরল হুগলির হিন্দমোটরে। 

বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। সন্ধেবেলায় টিউশন পড়তে গেছিল ওই নাবালিকা, খবর পুলিশ সূত্রে। শিক্ষক না আসায় বন্ধুর সঙ্গে বন্ধ কারখানার ভিতরে যায় নাবালিকা, দাবি পুলিশ সূত্রে। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার উত্তরপাড়ার বাসিন্দা এক যুবক।                            

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বন্ধুকেও পাকড়াও করা হয়েছে। পলাতক যৌন নির্যাতনে অভিযুক্ত আরও ১ যুবক। ঘটনায় পকসো আইনে মামলা রুজু। অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তদন্ত চলছে, জানানো হয়েছে পুলিশের তরফে। ঘটনার প্রতিবাদে গতকাল উত্তরপাড়া জিটি রোডের সামনে থানা অবরোধ সিপিএমের। 

পরপর ফাঁকা কর্মীদের আবাসনের কোয়ার্টার। বিঘার পর বিঘা জমি ঢাকা জঙ্গলে। এলাকায় নেই আলোর বন্দোবস্ত। বন্ধ হিন্দমোটর কারখানা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, অভিযোগ। স্থানীয়দের। 

হিন্দমোটরে নাবালিকে 'যৌন নির্যাতন', সরব বিরোধী দলনেতা। তৃণমূল মানেই ধর্ষক! পোস্ট শুভেন্দু অধিকারীর। 'নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা দিলীপ যাদব-ঘনিষ্ঠ যুব নেতা। রাজ্যে তৃণমূল সরকারের বদান্যতায় মা-বোনেদের নিরাপত্তা শিকেয় উঠেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মেয়েদের রাত ৮টার পর বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন। নারকীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ চাইলে, এই সরকারকে উৎখাত করতে হবে', হিন্দমোটরের ঘটনা নিয়ে সরব শুভেন্দু অধিকারী।                                                      

অভিযুক্তের তৃণমূল-যোগ নিয়ে দু'ভাগ স্থানীয় নেতৃত্ব। একদিকে, স্থানীয় তৃণমূলের একাংশের দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। যদিও তৃণমূলের আরেক পক্ষের দাবি, অভিযুক্ত ওই যুবকের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।                                                     


বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, উত্তরপাড়া থানায় বিক্ষোভ AIDSO-এর।                               

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget