এক্সপ্লোর

Hiran On Dev : 'এনামুলের থেকে টাকা নিয়েছে' দেব নিয়ে বিস্ফোরক হিরণ, মিঠুনকে নিয়ে 'দুশ্চিন্তা'

Hiran Chatterjee : ' দেবের অপরাধ যদি প্রমাণ হয়, তিনি যদি জেলে যান তাহলে চিন্তা মিঠুন চক্রবর্তীকে নিয়ে '

খড়গপুর : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে কি দলের দরজা খুলে দিল তৃণমূল ( TMC ) ? ফের ভাঙন ধরতে চলেছে বঙ্গ বিজেপিতে? কিছুদেন আগে ভাইরাল হওয়া এই একটি ছবি ঘিরে প্রশ্নের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। সেই ছবিতে জোড়াফুলের ব্যানারের সামনে যাঁদের বসে থাকতে দেখা যায়, তাঁদের মধ্যে একজন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ( Hiran Chatterjee ) । পাশে বসে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি। সূত্রের দাবি ছিল, এই ছবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ( Abhishek Banerjee ) অফিসের। তারপর থেকেই শাসক ও বিরোধী শিবিরেই গুঞ্জন ওঠে হিরণের দল বদল সম্ভাবনা নিয়ে। 

বিজেপির এই আশঙ্কা উড়িয়েই হিরণ সাংবাদিক বৈঠক করে পরিষ্কার করে দেন তিনি বিজেপিতেই থাকছেন। উল্টে তৃণমূল শিবিরের একর পর এক নেতার নাম করে, না-করে তিনি আক্রমণ করেন। তাঁর কথায় উঠে আসে দেব-প্রসঙ্গ। তিনি বলেন, এনামুলের থেকে টাকা নিয়েছেন দেব, সেই মামলায় ইডি-সিবিআই তদন্ত করছে'। 

গত বছর দেবকে নিজাম প্যালেসে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। দেব দাবি করেছিলেন, এনামুল হককে তিনি চেনেনই না! অন্যদিকে, ইডি সূত্রে খবর, গত বছরেরই জুন মাসে, দেবকে দিল্লিতে তাদের সদর দফতরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন তা নিয়েই বিস্ফোরক খড়গপুরের বিজেপি বিধায়ক।

আরও পড়ুন :

'AI এর যুগ, যা খুশি বানানো যায়, RRR দেখেননি?', দলবদলের জল্পনা ওড়ালেন হিরণ

তিনি আরও বলেন, দেবের অপরাধ যদি প্রমাণ হয়, তিনি যদি জেলে যান তাহলে তাঁর চিন্তা মিঠুন চক্রবর্তীকে নিয়ে। হিরণের কথায় , 'মিঠুনদা দেবের সঙ্গে অভিনয় করেছেন। ওই প্রোডিউসারের ব্যানারে তিনি কাজ করে ফেললেন। এবার দেব যদি দোষী সাব্যস্ত হন অথবা জেলে যান...তাহলে মিঠুনদাকে আবার টাকা ফেরত দিতে হবে। মিঠুনদা যেহেতু প্রজাপতিতে অভিনয় করেছেন, ...পারিশ্রমিক নিলে ইডি-সিবিআইকে টাকা ফেরত দিতে হবে' দেব-মিঠুন নিয়ে বিস্ফোরক বক্তব্য পেশ করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। 

তিনি আরও বলেন, '২০১৪ থেকে ২০২১ অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিল। ২০২১-এর পর তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যা খুশি বানানো যায়, আরআরআর সিনেমা দেখেননি?' ভাইরাল ছবি বিতর্কে জবাব হিরণ চট্টোপাধ্যায়ের।  

প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার, নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন  খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ। মিনিট পনেরো দু-জনের মধ্যে কথা হয়। যদিও, এ নিয়ে হিরণ কোনও মন্তব্য করতে চাননি।

 

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছে বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছে বিধায়ক সজল ঘোষ
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের

ভিডিও

SSC News: লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, নতুন SSC চেয়ারম্যান IAS দুষ্মন্ত নারিয়ালা
Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget