এক্সপ্লোর

Hiran On Dev : দেবের উপর খুব রাগ? দেবের জন্যই ছবি পান না? কী জবাব দিলেন হিরণ?

Hiran Chatterjee 'যদি সত্যি না হয়, তাহলে আমি দাঁড়াব ওনার পাশে। দেব সাংবাদিক বৈঠক করে বলুক।'

কলকাতা : ' পাচারের টাকায় সিনেমা করায়, মিঠুন চক্রবর্তীকে ( Mithun Chakraborty ) পারিশ্রমিক ফেরত দিতে হবে না তো ? ' শনিবাসরীয় দুপুরে মুখ খুলে দেব - মিঠুন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ( Hiran Chatterjee ) । সরাসরি বলেদিলেন দেব এনামুল হকের ( Enamul Haque ) থেকে টাকা নিয়ে ছবি করেছেন। এখানেই থামেননি টাকার অঙ্কটাও দিলেন বলে। বললেন ৫ কোটি টাকা তিনি এনামুলের থেকে নিয়েছেন।       

টলিগঞ্জে ফিল্ম পাড়ায় নিজের সতীর্থর সম্পর্কে এমন চাঁচাছোলা অভিযোগ করলেন অভিনেতা-বিধায়ক। তাহলে কি দেবের উপর খুব রাগ হিরণের ? ' রাগ? একদমই না। দেব ( Dev ) অত্যন্ত ভাল ছেলে। অত্যন্ত ভাল বন্ধু। 
ইডিতে লুকিয়ে লুকিয়ে গেছিলেন। সিবিআইতে গেলেন। লিফটে করে উঠছেন, ঢুকছেন। তারপর তো দেখলাম খবর। গোপন সূত্রে খবর পেলাম, ৫ কোটি টাকা উনি ওনার অ্যাকাউন্টে নিয়েছেন। যদি এটা সত্যি হয়, তাহলে হয়ত মিঠুনদাকে টাকা ফেরত দিতে হতে পারে। যদি সত্যি না হয়, তাহলে আমি দাঁড়াব ওনার পাশে। দেব সাংবাদিক বৈঠক করে বলুক। ' তিনি আরও বলেন, ' দীপক অধিকারী ওরফে দেব, তিনি এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। তাইজন্য তাকে সিবিআই ও ইডি ডেকে পাঠিয়েছে। মিঠুন দা সরল মানুষ ওনার জন্য় চিন্তা হয় ' 

আরও পড়ুন :

Hiran On Dev : 'এনামুলের থেকে টাকা নিয়েছে' দেব নিয়ে বিস্ফোরক হিরণ, মিঠুনকে নিয়ে 'দুশ্চিন্তা'

গুঞ্জন, ইন্ডাস্ট্রি দেবময়। তাই ছবি পান না হিরণ। এটা কী সত্যি? ABP Ananda র সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাই নিয়েও মুখ খুললেন হিরণ চট্টোপাধ্যায়। বললেন, '  না। না। এসব আমি জানি না। দেব তো আমার আগে সিনেমা করেছেন। আমি তো পরে এসেছি ইন্ডাস্ট্রিতে। কিন্তু তা সত্ত্বেও 'নবাব নন্দিনী' হিট করেছে। 'ভালবাসা ভালবাসা ' দেব করেনি, আমি করেছি, হিট করেছে।'

হিরণের মন্তব্য় নিয়ে দেব কিংবা মিঠুন চক্রবর্তী কেউই এখনও প্রকাশ্য়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে, খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে যে জল্পনা তুঙ্গে উঠেছিল, তাতে আজ জল ঢেলেই দিলেন হিরণ। প্রথমে শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে হিরণের সাক্ষাৎ, আর শনিবার দীর্ঘ সাংবাদিক বৈঠক করে তৃণমূলে যাওয়ার সম্ভাবনা নস্য়াৎ করে দেন বিজেপি বিধায়ক হিরণ।

 

 

 

সেরা শিরোনাম

Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget