এক্সপ্লোর

HMP: করোনার সঙ্গে বেশ কিছু মিল ! কী করে বুঝবেন HMP ভাইরাসে আক্রান্ত ? 'পার্থক্য' বোঝালেন চিকিৎসক

Doctor Differentiate HMP And Covid 19 And Its Symtom :করোনা ভাইরাসের সঙ্গে HMP ভাইরাসের বেশ কয়েকটি মিল, কিন্তু আলাদা করবেন কী করে ? এই রোগের উপসর্গ কী ? জানালেন চিকিৎসক

সন্দীপ সরকার, কলকাতা:  আবার একটা জানুয়ারি। আবার একটা ভাইরাসের সংক্রমণ। ফের আশঙ্কা বাড়াচ্ছে চিনের পরিস্থিতি। HMP বা হিউম্য়ান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ তাই মনে করিয়ে দিচ্ছে, ঠিক চার বছর আগের একটা ভয়ঙ্কর অধ্য়ায়ের কথা। করোনা-কাল। ২০২০ সালে থাবা বসানো করোনা, বিশ্বের অনেক দেশের মতো, ভারতকেও ছারখার করে দিয়েছিল। লক্ষ লক্ষ মৃত্য়ু। দিনের পর দিন লকডাউন। রোজগার হারানো, স্বজন হারানোর যন্ত্রণা, দুর্বিসহ করে তুলেছিল জীবন। মাত্র চার বছর আগের সেই সব ছবিগুলো এখনও সবার স্মৃতিতে টাটকা। সেই করোনা ভাইরাসের সঙ্গে HMP ভাইরাসের বেশ কয়েকটি মিল সাদা চোখেই দেখা যাচ্ছে। কী করে করবেন  HMP ভাইরাসের সঙ্গে কোভিডের পার্থক্য ?  এবিষয় নিয়ে এবিপি আনন্দকে বিশেষ সাক্ষাৎকার দিলেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অমিতাভ সাহা। 


HMP: করোনার সঙ্গে বেশ কিছু মিল ! কী করে বুঝবেন HMP ভাইরাসে আক্রান্ত ? 'পার্থক্য' বোঝালেন চিকিৎসক

এদিন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অমিতাভ সাহা বললেন, 'অন্য যে ভাইরাসগুলি, সাধারণভাবে আমাদের ঋতু পরিবর্তনে হয়, এবারেও একই উপসর্গ। কোনও নির্দিষ্ট কোনও যে উপসর্গ আছে, যেটা আমরা কোভিডে দেখেছিলাম, যে আক্রান্তরা গন্ধ পাচ্ছিলেন না। সেটা এইক্ষেত্রে হয় না। কিংবা ধরো, আমরা যখন কোভিডে দেখেছিলাম, খুব শ্বাসনালির সংক্রমণ নিয়ে এসেছিল, তখন আমরা হ্যাপি হাইপ্রক্সিয়া বলে একটা জিনিস খুব বলছিলাম সেই সময়। যে রোগীর অক্সিজেন কমে যাচ্ছে, কিন্তু রোগী বুঝতে পারছেন না। সেগুলির কিছুটা পার্থক্য আছে এই ভাইরাসের সঙ্গে।'

COVID-19 বা করোনা ভাইরাসও ছড়াতে শুরু করেছিল চিন থেকে। এবারও HMP ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ ছড়াতে শুরু করেছে চিনে। ভারতে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সময়টাও এক। ভারতে করোনা সংক্রমণ শুরু হয়েছিল জানুয়ারি মাস থেকেই। ২০২০ সালের ৩০ জানুয়ারি, ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। HMP ভাইরাসের সংক্রমণও সামনে আসতে শুরু করল সেই জানুয়ারি মাসেই। চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসের সঙ্গে HMP ভাইরাসের আরও বেশ কিছু মিলও রয়েছে। 

 করোনা সংক্রমণ মূলত ছড়াত আপার রেসপিরেটরি ট্র্য়াকে অর্থাৎ শ্বাসনালীতে।HMP ভাইরাসের সংক্রমণও ছড়াচ্ছে সেখানেই। করোনা ভাইরাসের উপসর্গ ছিল জ্বর। HMP ভাইরাসের সংক্রমণেও জ্বর আসছে। তবে করোনার ক্ষেত্রে আক্রান্তদের স্বাদ-গন্ধ চলে যেত। এক্ষেত্রে তেমন কোনও উপসর্গ দেখা যায়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।করোনা ভাইরাস হাঁচি, কাশির মাধ্য়মে ছড়াত। চিকিৎসকরা বলছেন, HMP ভাইরাসও হাঁচি-কাশির মাধ্য়মে ছড়াতে পারে। অন্য় রোগে আক্রান্ত, অর্থাৎ যাঁদের কোমর্বিডিটি আছে, করোনার ক্ষেত্রে তাঁদের ঝুঁকি ছিল সবচেয়ে বেশি। HMP-র ক্ষেত্রেও বিষয়টা একই। 

আরও পড়ুন, বাঘের আতঙ্কে লাল সতর্কতা জারি ! মুখ্যমন্ত্রীর নিশানায় ওড়িশা সরকার, 'এবার আমরা পারব না, ওরা উদ্ধার করুক..'
 
তবে আশার কথা হল, চিকিৎসকরা বলছেন, এই ভাইরাস কোভিডের মতো অজানা কিংবা নতুন নয়।এই ভাইরাস পূর্বপরিচিত। শীতকালে বিভিন্ন দেশে যে সব ইনফ্লুয়েঞ্জা ও ভাইরাসের প্রকোপ বাড়ে,  এইচএমপিভি তাদের মধ্যে অন্যতম। তবে শিশুদের এবং যাঁদের ক্রনিক অসুখ আছে বা যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ চিন্তার বিষয় হতে পারে। তাই HMP ভাইরাস কি আগামী দিনে করোনার মতো মারাত্মক চেহারা নিতে পারে? নাকি যা রটছে, তা আসলে ভয় দেখানোর ব্য়বসা? তা আগামী দিনেই স্পষ্ট হবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kolkata News : সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget