এক্সপ্লোর

Hooghly News: পাঁচ মাস পর খুলল ভদ্রেশ্বর জুটমিল, হাজিরা দিলেও কাজ বন্ধই রাখলেন শ্রমিকরা

Hooghly Jute Mill: কেটেও কাটছে না জটিলতা। ৫ মাস পর মিলের তালা খুললেও, ফের অচলাবস্থা তৈরি হয়েছে হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মাস পাঁচেক পর মিল খুললেও, জট কাটল না হুগলির (Hooghly News) ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে (Bhadreswar Jute Mill)। কর্মস্থলে গিয়েও কাজে যোগ দিলেন না শ্রমিকরা। তাঁদের দাবি, কম শ্রমিক দিয়ে বেশি কাজ করাতে চাইছে কর্তৃপক্ষ। যদিও এনিয়ে জুটমিল কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি।

কারখানায় গেলেও কাজ করলেন না শ্রমিকরা

কেটেও কাটছে না জটিলতা। পাঁচ মাস পর মিলের তালা খুললেও, ফের অচলাবস্থা তৈরি হয়েছে হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে। শনিবার মিলে গিয়েও কাজে যোগ দিলেন না শ্রমিকরা।

শ্রমিক অসন্তোষের কারণে পাঁচ মাস আগে ঝাঁপ পড়েছিল নর্থ জুটমিলে। এর পর প্রশাসনিক স্তরে দফায় দফায় বৈঠক হয়। শেষ বার বৈঠক হয়েছিল ২৫ মে। তার পর শনিবার সকালে মিল খোলে। 
তাহলে কেন নতুন করে জটিলতা তৈরি হল? কী বলছেন ক্ষুব্ধ শ্রমিকরা?

আরও পড়ুন: Durgapur News: চাকরিতে অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের, তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ দুর্গাপুরে

শ্রমিকদের দাবি,পারিশ্রমিক কমিয়ে বেশি কাজ পেতে চাইছেন কর্তৃপক্ষ। সিটুর দাবি, কর্তৃপক্ষই এই পরিস্থিতির জন্য দায়ী। যদিও শাসক দলের শ্রমিক সংগঠনের দাবি, শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। নতুন করে অচলাবস্থা তৈরি হওয়া নিয়ে কিছু বলতে চাননি শ্যামনগর নর্থ জুটমিল কর্তৃপক্ষ।

অন্য দিকে, এ দিনই দুর্গাপুরে তৃণমূল নেতার নেতৃত্বেই বিক্ষোভ দেখান ইস্পাত কারখানার শ্রমিকরা। সকাল থেকেই বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে চলছে বিক্ষোভ। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই এলাকার বাসিন্দা। সকলেরই দাবি, কারখানায় কর্মী নিয়োগ করতে হলে, অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়। 

স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিতে দুর্গাপুরে তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয়দের কোনও গুরুত্ব দিচ্ছে না। তার বদলে বাইরে থেকে নিয়োগ করা হচ্ছে। দুর্গাপুরের তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়। তিনি বলেন, "স্থানীয়দেরই চাকরিতে নিতে হবে, নাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামব।"

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget