এক্সপ্লোর

Heatwave affecting Crops : প্রচণ্ড তাপে শুকিয়ে যাচ্ছে আনাজ, হুগলিতে প্রবল ক্ষতি সবজি চাষে, চড়ছে বাজার

Price Hike of Vegetables : প্রচণ্ড গরমে জমিতেই শুকিয়ে যাচ্ছে ফসল। গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। ফলে মার খাচ্ছে গ্রীষ্মকালীন ফলন।

সোমনাথ মিত্র, হুগলি : তাপপ্রবাহের (Heatwave) জেরে হুগলিতে (Hooghly) ক্ষতি হচ্ছে সবজি চাষে। প্রচণ্ড তাপে শুকিয়ে যাচ্ছে গাছ (Crops Damaged)। ফলন কমায় জোগানে ঘাটতি দেখা দিয়েছে। ফলে বাজারে দাম বাড়ছে সবজির (Vegetables Price Hike)। বৃষ্টি না হলে আরও ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর প্রভাব পড়ছে বাজারে। অগ্নিমূল্য সবজির দাম। বাজারে গিয়ে নাজেহাল সাধারণ ক্রেতা।

তীব্র তাপে পুড়ছে সবজি

চৈত্রের শেষ থেকেই পুড়ছে বাংলা। জ্বালাপোড়া গরমে মাঠেই পুড়ে খাক হচ্ছে সবজি। সেই শুকনো সবজিরই বাজারে আকাশছোঁয়া দাম। আর সবকিছুর জন্য দায়ী আবহাওয়ার মতিগতি। এবার চৈত্রের শেষ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। কৃষি নির্ভর হুগলির বিভিন্ন গ্রামে চাষ করতে গিয়ে মাথায় হাত কৃষকদের। প্রচণ্ড গরমে জমিতেই শুকিয়ে যাচ্ছে ফসল। গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। ফলে মার খাচ্ছে গ্রীষ্মকালীন ফলন। কঋষকরা জানাচ্ছেন, বৃষ্টি না হওয়ায় একদিকে যেমন ফলন ব্যাহত হচ্ছে অন্যদিকে পোকা খাচ্ছে ফসল। আর এই তাপ সবজি নিতে পারছে না।

বাড়ছে আনাজের দাম

এর প্রভাব সরাসরি পড়ছে সবজি বাজারে। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, এমনকি কাঁচালঙ্কার দাম বেড়েছে। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতার। এই পরিস্থিতিতে জেলা উদ্যান পালন দফতরের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত গরমের কারণে ফলন মার খাচ্ছে। ফল ধরলেও বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না। এর জন্য চাষিদের একাধিক নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। ফসলে স্প্রে ও জমিতে সেচের জলের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, কৃষকদের সকাল সকাল কাজ সেরে বাড়ি ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কবে নামবে বৃষ্টি ? চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বসে আছেন কৃষকরা। আর কত ক্ষতি? আশঙ্কা আর আতঙ্কে ঘুম উড়েছে কৃষিজীবী মানুষগুলোর।

বেশ কিছুদিন ধরে বৃষ্টিহীন বাংলা। সবজি ব্যবসায়ীদের দাবি, তারই প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও ঘোরাল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা । সবজি কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, তবু বাজারের থলি ভরছে না। সবজির এই দাম কোথায় গিয়ে ঠেকবে, ভেবে থই পাচ্ছেন না নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তরা।         

আরও পড়ুন- হিটস্ট্রোক ও ডিহাইড্রেশন এড়াতে গ্রীষ্মে প্রতিদিন পাতে থাক এই ফল ও সবজি

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে গণনা চলছে, বাড়িতে ঘুমাতে চলে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
রেজিনগরে গণনা চলছে, বাড়িতে ঘুমাতে চলে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget