এক্সপ্লোর

Hooghly News: বলে বলে হয়রান, সুরাহা নেই, বেহাল রাস্তায় ‘ল্যান্ডার বিক্রম’ নামিয়ে প্রতিবাদ বিজেপি-র

Dankuni News: বেহাল রাস্তা নিয়ে প্রতিবাদ জানাতে দিয়ে এমনই অভিনব পথ বার করল বিজেপি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি: চন্দ্রপৃষ্ঠ থেকে ডানকুনিতে নেমে এল চন্দ্রযান! সত্যি সত্যি ঘটেনি, বেহাল রাস্তা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে চন্দ্রযান ৩ মহাকাশযানের ল্যান্ডার রোভারের প্রতীকী মডেল নামানো হল সেখানকার রাস্তায় (Hooghly News)। চন্দ্রযান-৩ মহাকাশযানের অংশ ল্যান্ডার বিক্রমের (Lander Vikram) প্রতীকী মডেল রাস্তায় নামিয়ে আনে বিজেপি। রাস্তা সংস্কারে প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ করে তারা। অবিলম্বে হস্তক্ষেপ দাবি করে। (Dankuni News)

বেহাল রাস্তা নিয়ে প্রতিবাদ জানাতে দিয়ে এমনই অভিনব পথ বার করল বিজেপি। হুগলির ডানকুনির টিএন মুখার্জি রোডে প্রতীকী ল্যান্ডার বিক্রমের প্রতীকী মডেল নামানো হয়। বিজেপি-র কর্মী-সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখান। পথ অবরোধ করে রাখেন দীর্ঘ ক্ষণ। বেহাল রাস্তা এবং এবড়ো খেবড়ো চন্দ্রপৃষ্ঠের মধ্যে কোনও ফারাক নেই বোঝাতেই এই অভিনব উপায়ে প্রতিবাদ। 

বিজেপি-র অভিযোগ, দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থা ডানকুনির টিএন মুখার্জি রোড। তার জেরে যখন তখন দুর্ঘটনা ঘটে চলেছে। বার বার সেই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও, সুরাহা হয়নি বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আগেও একাধিক বার রাস্তা অবরোধ করা হয়, কিন্তু আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। তাই রাস্তা সারাইয়ের দাবিতে শনিবার রাস্তায়  নামেন দলের কর্মী-সমর্থকেরা।  ল্যান্ডার বিক্রমের প্রতীকী মডেল নামিয়ে আনা হয় রাস্তায়।

আরও পড়ুন: Anupam Hazra: স্পেনে রাজ্যের জন্য শিল্পের ঘোষণা সৌরভের, গ্রেগ চ্যাপেলের কাছে ক্ষমা চাইলেন অনুপম হাজরা

মূলত দিল্লি রোড থেকে ডানকুনি কালিপুর মোড় পযন্ত দীর্ঘ তিন কিমি গুরুত্বপূর্ণ এই রাস্তার বেহাল অবস্থার কারণে নাজেহাল এলাকার বাসিন্দারা। বড় বড় খানাখন্দ চোখে পড়ছে গোটা রাস্তা জুড়ে।  সামান্য বৃষ্টি হলেই নাজেহাল হয়ে পড়েন সকলে। বেড়ে যায় দুর্ঘটনাও। এদিন তাই বিজেপি-র শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার তরফে পথ অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয়। রাস্তায় ল্যান্ডার বিক্রমের প্রতীকী মডেল নামিয়ে পথ অবরোধে শামিল হন বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকেরা।

এমন অভিনব উপায়ে প্রতিবাদ নতুন নয় যদিও। এর আগে, বেঙ্গালুরু থেকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে খানাখন্দে ভরা রাস্তায় স্পেস স্যুট পরে মুনওয়াক করতে দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দা তথা এক সমাজকর্মীকে। বেহাল ওই রাস্তার সঙ্গে চন্দ্রপৃষ্ঠের কোনও পার্থক্য নেই, এই বার্তাই পৌঁছে দেন তিনি। শহরের পুরসভাকে সেই ভিডিও-তে ট্যাগও করেন। এবার ডানকুনিতে একই পন্থা নিতে দেখা গেল বিজেপি-কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget