এক্সপ্লোর

Hooghly News: পরপর মৃত্যু পথকুকুরের, মৃত্যু শাবকেরও! বিষপ্রয়োগ না কি অন্য কিছু?

Dog Death Mystery: মৃত্য়ুর কারণ জানতে কুকুরের ময়না তদন্ত করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: গত কয়েকদিন ধরেই এলাকায় প্রায়শই মারা যাচ্ছিল বেশ কিছু কুকুর এবং কুকুরছানা। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেশ কিছুদিন ধরেই। গ্রামবাসীদের অভিযোগ বিষপ্রয়োগ করে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে। গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কুকুরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্য়ুর কারণ জানতে কুকুরের (Dog Death) ময়না তদন্ত করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় কুকুর (Street Dog Death) ও কুকুরের শাবকের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রায় ১৬টি কুকুরের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ খাবারে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে। বড়-ছোটো মিলিয়ে ৩০টি কুকুর ছিল, তাদের অনেকেরই মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি কুকুর এখন অসুস্থ বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের দাবি, গত বছরও একই রকম ভাবে কুকুরের মৃত্যু হয়েছিল। এই বছরও প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে কুকুরের। তাঁদের সন্দেহ কেউ বিষ দিয়ে কুকুর মারছে। যদিও কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা বলতে পারেননি তাঁরা।

মালতপাড়ার বাসিন্দা রাজা সাঁবুই ঘটনার তদন্ত চেয়ে পোলবা থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার পোলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ নিয়ে ওই গ্রামে যান। পোলবা-দাদপুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দুইজন চিকিৎসক গিয়ে একটি মৃত কু্কুরের ময়না তদন্ত করেন। পশু চিকিৎসক রাজু দাস বলেন, 'ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের কিডনি,লিভার,ফুসফুস,পাকস্থলি,চামড়ার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। উপসর্গ দেখে বোঝা যায়নি কী কারণে মৃত্যু হচ্ছে কুকুরগুলির। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে।'

এক গ্রামবাসী লালন লোহার জানাচ্ছেন, এই গ্রামে অনেকেই এই পথকুকুরদের ভালবাসেন। তাঁরা নিয়মিত কুকুরগুলিকে খেতে দেন। তিনি বলছেন, 'আমিও বাড়িতে খাবার দিই। গত কয়েকদিন ধরে কুকুরগুলি অসুস্থ হয়ে পড়তে থাকে। মৃত্যুও হয়। গ্রামে কুকুর থাকায় চুরি কমেছে। আবার এমনও হতে পারে কারও মুরগি মেরেছে। তাই বিষ প্রয়োগ করে মারা হয়েছে। আমরা চাই সঠিক তদন্ত হোক। কেউ যদি কুকুরগুলিকে মেরে থাকে তার শাস্তি হোক।'

আরও পড়ুন: মঙ্গলে অমঙ্গলের ছায়া কাদের? কারা থাকবেন সাবধান? কী বলছে কালকের রাশিফল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget