এক্সপ্লোর

Fake DSP : পুলিশের পোশাকেই নীল বাতি লাগানো গাড়িতে মদ্যপান! চন্দননগরে গ্রেফতার হলেন ভুয়ো DSP

বুধবার রাতে চন্দননগরের রানিঘাট স্ট্র্যান্ড রোডে, বাজেয়াপ্ত হওয়া স্করপিও গাড়ির মধ্যে ছিলেন ভুয়ো DSP সিদ্ধার্থ চক্রবর্তী।  গাড়িটি দেখা মাত্রই সন্দেহ হয় টহলদারী পুলিশের।

সৌরভ বন্দ্যোপাধ্যায় হুগলি : পরনে পুলিশের উর্দি! কাঁধে তিনটে তারা। ইউনিফর্মে হুবহু রাজ্য পুলিশের লোগো। রয়েছে নিজের নামের নেমপ্লেটও। তাতেও রাজ্য সরকারের স্টিকার সাটানো।
মাথায় নীল বাতি। কিন্তু পুরোটাই মিথ্যা। 

ভুয়ো IAS। দেবাঞ্জন দেব। ভুয়ো IPS রাজর্ষি ভট্টাচার্য। ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়। ভুয়ো সিআইডি  রাধারানী বিশ্বাসের পর এবার হুগলির চন্দননগরে ধরা পড়লেন ভুয়ো ডেপুটি পুলিশ সুপার। গ্রেফতার হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দু-জন। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ইনি হলেন সেই ভুয়ো DSP। চন্দননগরের বক্সী গলির বাসিন্দা, সিদ্ধার্থ চক্রবর্তী। 

পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে চন্দননগরের রানিঘাট স্ট্র্যান্ড রোডে, বাজেয়াপ্ত হওয়া স্করপিও গাড়ির মধ্যে ছিলেন ভুয়ো DSP সিদ্ধার্থ চক্রবর্তী।  গাড়িটি দেখা মাত্রই সন্দেহ হয় টহলদারী পুলিশের। এভাবে সরকারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, থানায় খবর দেন তাঁরা। এরপর আরও পুলিশ এসে গাড়িটি সার্চ করতে যান। 

অভিযোগ, তখনই দেখা যায় গাড়ির মধ্যে দু-জনের সঙ্গে মদ্যপান করছিলেন সিদ্ধার্থ।   পুলিশি জেরায় নিজেকে গ্র্যাজুয়েট বলে দাবি করেছেন ভুয়ো পুলিশ অফিসার।  আগে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতেন।  

পুলিশি জেরার মুখেই ভেঙে পড়েন ধৃত। বৃহস্পতিবার ধৃত ডিএসপি-সহ তিনজনকে চন্দননগর আদালতে তোলা হয়। ছেলে ধরা পড়েছে শুনেই থানায় ছুটে আসেন মা। কিন্তু ছেলের সম্পর্কে মুখ খুলতে চাননি তিনিও। পুলিশ সূত্রে জানা গেছে, আগে বর্ধমানে সরকারি গাড়ির চালক ছিলেন ধৃত সিদ্ধার্থ চক্রবর্তী। তখন থেকেই সরকারি কার্যকলাপের আদপ কায়দাগুলি জানা হয়ে গিয়েছিল তাঁর। ব্যারাকপুর থেকে তিনি পুলিশের পোশাক কিনেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। 

তবে ডিএসপি-র পরিচয় দিয়ে তিনি কারও সঙ্গে কোনও প্রতারণা করেছেন কিনা, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

গত ৭ সেপ্টেম্বর ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।  দেবাঞ্জন দেব পুলিশ হেফাজতে রয়েছেন। স্পেশাল কোর্টে দেবাঞ্জনকে জেরার অনুমতি চেয়ে ইডি আবেদন করে। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, যখনই দেবাঞ্জন জেল হেফাজতে যাবেন, তখনই ইডির অফিসাররা তাঁকে জেলে গিয়ে জেরা করতে পারবে। এই নির্দেশ প্রতিটি জেল সুপারকে জানিয়ে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।  

 

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget