এক্সপ্লোর

Hooghly Flood: DVC-র ছাড়া জলে বাড়ছে আতঙ্ক, প্লাবিত হুগলির একাধিক এলাকা

West Bengal News: টানা বৃষ্টি, জল ছাড়ার পরিমাণ বাড়ালো DVC. মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।

সোমনাথ মিত্র ও বাপন সাঁতরা, হুগলি: DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির একাধিক এলাকা। খানাকুল থেকে হরিপালের মতো এলাকায় জল-যন্ত্রণার ছবি গ্রামে গ্রামে। প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি। যার জেরে মাথায় হাত কৃষকদের। 

খানাকুলে রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরী নদীর জলে প্লাবন পরিস্থিতি। জলে ডুবেছে ৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০টি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের মাড়োখানা পঞ্চায়েত এলাকা। জমির ফসল আগেই জলের তলায় চলে গেছে।ঘরবাড়ি, রাস্তাঘাটের পাশাপাশি ডুবেছে স্কুল। মাড়োখানা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে জল থই-থই করছে। শিকেয় উঠেছে পড়াশোনা। রাস্তায় নেমেছে নৌকা, পানসি। ট্র্যাক্টরে চড়ে চলছে যাতায়াত। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে বানভাসি খানাকুলে। DVC-র ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল। অন্যদিকে, ত্রাণ শিবিরের ব্যবস্থা এবং সঠিক সময়ে নদী বাঁধ না সারানোয় রাজ্য সরকারকে দুষেছে বিজেপি। খানাকুলের পর DVC-র ছাড়া জলে প্লাবিত হরিপালের বিস্তীর্ণ এলাকার চাষের জমি। দামোদরের সংযোগকারী ডাকাতিয়া খাল বয়ে গেছে হরিপাল দিয়ে। সেই জলই ঢুকেছে হরিপালের সহদেব, দ্বারহাটা, কৈকালা গ্ৰাম পঞ্চায়েতের চাষের জমিতে। ১০ হাজার হেক্টরের বেশি কৃষি জমি জলের তলায়। ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত চাষিদের। মুখ্যমন্ত্রীর সুরেই DVC-কে আক্রমণ করেছে তৃণমূল। DVC না জানিয়ে জল ছেড়েছে, পাশাপাশি, কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা না দেওয়ায় খাল সংস্কার করা যাচ্ছে না বলে তৃণমূলের অভিযোগ। বিজেপির দাবি, DVC-তে রাজ্য সরকারেরও প্রতিনিধি রয়েছেন। রাজ্য সরকার খাল সংস্কার না করায় বেহাল নিকাশি। কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন হরিপালের BDO.

জল ছাড়ছে DVC: টানা বৃষ্টি, জল ছাড়ার পরিমাণ বাড়ালো DVC. মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। আজ মাইথন থেকে ১৮ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৭ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। গতকাল ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে DVC. আজ জল ছাড়ার পরিমাণ বেড়ে ৫৫ হাজার কিউসেক করা হয়েছে।

আবহাওয়ার আপডেট: আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আর দুটো দিনই তো অস্বস্তি ও গরম কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুই এক পশলা সামান্য সম্ভাবনা থাকবে শুধু দু-এক জেলায়।

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget