এক্সপ্লোর

Hooghly News: তৃণমূলকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে

আহত তৃণমূলকর্মীকে সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কানের কাটা অংশ জোড়া লাগাতে পিজিতে রেফার করেন চিকিৎসকেরা।

সোমনাথ মিত্র, হুগলি: প্রতিবেশী এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) পারিবারিক বিবাদ মেটাতে গিয়েছিলেন এক তৃণমূল কর্মী (TMC)। আর সেই তৃণমূলকর্মীরই কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) তারকেশ্বর (Tarakeshwar) পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সাহাপুর এলাকায়। কানের নিচের অংশ জোড়া লাগাতে জখম তৃণমূলকর্মীকে ভর্তি করা হয়েছে পিজিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভদীপ রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রী এবং শ্যালিকাকে নিয়ে অশান্তি চলছিল। পারিবারিক বিবাদ মেটানোর জন্য ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। আজ ফের তাঁদের পরিবারে অশান্তি শুরু হয়। অশান্তি চরমে উঠলে বিবাদ মেটাতে শুভদীপ রায়ের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর প্রদীপ সাহাসহ আরও বেশ কয়েকজন তৃণমূলকর্মী। অভিযোগ উঠেছে যে, আজ সকালে পরিবারের সদস্যদের মারধর করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। সেই সময়ই মহাদেব দিগর নামে এক তৃণমূলকর্মী তাঁকে ছাড়াতে গেলে তাঁর কান কামড়ে ছিঁড়ে নেয় অভিযুক্ত শুভদীপ রায়। আহত তৃণমূলকর্মীকে সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কানের কাটা অংশ জোড়া লাগাতে পিজিতে রেফার করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন - Hooghly TMC: হুগলির ১২টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল | Bangla News

স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে, সিভিক ভলেন্টিয়ার হওয়ার কারণে এলাকায় কার্যত দাদাগিরি করতেন শুভদীপ রায়। তাঁর দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার মানুষ। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নানা কারণে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারে অশান্তি চলছি। আজ সকালে তাঁর বাড়িতে স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় কাউন্সিলররা বিবাদ মেটাতে যান। আর সেখানেই আচমকা ওই তৃণমূলকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেন শুভদীপ রায় নামে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। এমন ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্দিষ্ট অবিযোগ পেলেই অভিযোগ দায়ের করা হবে। আহত তৃণমূলকর্মী মহাদেব দিগরের চিকিৎসা চলছে পিজি হাসপাতালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
West Bengal News Live : তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা
তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Embed widget