এক্সপ্লোর

Hooghly News: স্কুল চলাকালীন হঠাৎ বিপত্তি, ক্লাসরুমে লুটিয়ে পড়ল পড়ুয়ারা

West Bengal News: ঘটনা খানাকুলের কুমারহাট উচ্চ বিদ্যালয়ে। যার জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাপন সাঁতরা, আরামবাগ: বৃষ্টির মধ্যে হঠাৎ স্কুলে বজ্রপাত। আর তাতেই বিপত্তি। বাজ পড়ে আহত খানাকুলের সাত স্কুল পড়ুয়া। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর আপাতত স্থিতিশীল তাঁরা। 

বাজ পড়ে বিপত্তি: ঘটনা খানাকুলের কুমারহাট উচ্চ বিদ্যালয়ে। যার জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শুরু হয়।যদিও আহতরা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। জানা গিয়েছে, শুক্রবার দুপুরের পর প্রথমে বৃষ্টি শুরু হয় খানাকুলে। টিফিনের সময় ছাত্রীরা বৃষ্টির জেরে স্কুলের মধ্যেই একটি রুমে দাঁড়িয়ে ছিল। সেই সময় হঠাৎ বাজ পড়ে। তাতেই আহত হয় দাঁড়িয়ে থাকা সাতজন ছাত্রী। ক্লাস রুমের এদিক ওদিক লুটিয়ে পড়ে তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলজুড়ে। পরে তড়িঘড়ি শিক্ষক শিক্ষিকারা তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। ঘটনায় আহতদের চিকিৎসা শুরু করা হয়েছে।

এদিকে স্কুলে যাওয়ার পথে অসুস্থ, ক্য়ালকাটা বয়েজ স্কুলের নার্সারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্য়ু হল। পরিবারের দাবি, পুলকার চালক জানান, স্কুলের কাছাকাছি পৌঁছতেই ৪ বছরের শিশুর বমি শুরু হয়। NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করেছে পুলিশ। কেষ্টপুরের বাসিন্দা, শিশুর পরিবারের দাবি, শুক্রবার তাকে যাওয়ার জন্য় পুলকারে তুলে দেয় বাবা। গাড়ি চালকের দাবি, স্কুলের কাছাকাছি পৌঁছনোর পর, গাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিশু। একাধিকবার বমি হয়। পুল কারের ড্রাইভারই শিশুর পরিবারকে খবর দেন। এরপর মা-বাবা ঘটনাস্থলে পৌঁছে তাদের সন্তানকে প্রথমে লেনিন সরণীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে ৪ বছরের শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  মৃত শিশুর আত্মীয় বলেন, "শরীর গরম গরম বলছিল ২ দিন ধরেই। খুব গরম লাগছে, খুব গরম লাগছে। তারপর আজকে যথারীতি স্কুলে এসেছে। স্কুলে আসার সময়ও শরীরটা খারাপ ছিল। খুব ফিট ছিল সেটা বলব না। শরীর খারাপ ছিল। তাও স্কুলেও এসেছে। গরম লাগছে, বা পেটে ব্য়াথা, এই ধরনের।'' ম্য়াজিস্ট্রেট ও কলকাতা পুলিশের DC পদমর্যাদার উপস্থিতিতে শিশুর সুরতহাল হয়। ঘটনার তদন্ত করছে তালতলা থানা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, নাট্য অ্যাকাডেমির জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান শিবনাথ ভদ্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget