এক্সপ্লোর

Hooghly News : গণেশ পুজোর জলসা বন্ধ রাখার অনুরোধ,তেড়েফুঁড়ে এলেন আয়োজকরা, আইনজীবীর 'শ্লীলতাহানি'

মাছের আড়তে রাতে গনেশ পুজো উপলক্ষে জলসা চলছিল। সেই সময়ই এলাকারই এক মহিলা রাত সাড়ে দশটা নাগাদ বৈদ্যবাটি থেকে ফিরছিলেন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে নাগরিক সমাজের আন্দোলন চলছে। মেয়েদের রাত দখল থেকে, রাস্তায় মানব-বন্ধন,গানে,গ্রাফিতিতে মনের ক্ষোভ, মুখ ফুটে বেরিয়ে আসছে। এই অবস্থায় এবার উৎসবে ফিরে আসার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী। 'পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন' বলে ডাক দিয়েছেন তিনি। এরই মধ্যে আন্দোলনকারীদের একটা বড় অংশও প্রতিবাদে অনড়। সোশ্যাল মিডিয়ায় বার্তা ছড়াচ্ছে 'উৎশবে ফিরছি না।' 

এই পরিস্থিতিতেই এবার গনেশ পুজোয়  গভীর রাতে জোরে গান বাজানোর প্রতিবাদ করার অশ্রাব্য গালিগালাজ শুনতে হল তরুণীকে। অভিযোগ,  শ্রীরামপুর স্টেশন সংলগ্ন কুমিরজলা রোডে মাছের আড়তে রাতে গনেশ পুজো উপলক্ষে জলসা চলছিল। সেই সময়ই এলাকারই এক মহিলা রাত সাড়ে দশটা নাগাদ বৈদ্যবাটি থেকে ফিরছিলেন। সেদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি  প্রতিবাদ কর্মসূচি থেকে ফিরছিলেন তিনি। অভিযোগ, ফেরার সময় তিনি দেখেন শ্রীরামপুর স্টেশনের কাছে মাছের আড়তের পাশে উচ্চস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান চলছে।

অভিযোগ, ওই মহিলা  প্রথমে মাইকের শব্দ কমাতে অনুরোধ করেন। তাতে কেউই কর্ণপাত করেননি।  তাঁর কথা কেউ না শোনায় যে শিল্পী গান করছিলেন তাঁর থেকে মাইক্রোফোন নিয়ে অনুষ্ঠান বন্ধ করার কথা বলতে গেলে ওই মহিলাকে ঘিরে ধরে কয়েকজন।অভিযোগ, তাঁর গায়ে হাত দেওয়া থেকে ধাক্কা মারা হয় । সেই সঙ্গে ওই মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করা হয়।

ঘটনার সময় শ্রীরামপুর-উত্তর পাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও শ্রীরামপুর মৎস্য আড়তদার উন্নয়ন সমিতির সম্পাদক ইন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন। তাঁদের বিরুদ্ধেও অভিযোগ করেন মহিলা। রাতেই শ্রীরামপুর থানায় ফোন করে বিষয়টি জানান মহিলা।
তিনি বলেন, 'আমি পেশায় একজন আইনজীবী। আজ শ্রীরামপুর থানার অভিযোগ দায়ের করলাম।'

শ্রীরামপুর মৎস্য আড়তদার উন্নয়ন সমিতির সম্পাদক ইন্দ্রনাথ চক্রবর্তী  জানান, মিথ্যা অভিযোগ করছেন উনি। প্রতি বছর মাছের আড়তে গনেশ পুজো হয়। পুলিশের অনুমতি নিয়ে নানা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হচ্ছিল ঠিকই , তবে শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেন,'  যিনি এই অভিযোগ করছেন, তিনি আমার মেয়ের মত। আমরা আরতের সবাই ওঁকে বোন মনে করি। ওঁর হয়তো মনে হয়েছে যে এখন একটা শোকের আবহ চলছে। আমরাও সেটা মনে করি। তাই অনুষ্ঠান শুরুর আগে আমরা ঘোষণাও করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষও করেছি। কেন এই অভিযোগ করছে আমার জানা নেই।' 

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ। এফআইআর করা হয়েছে বলে জানা গিয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
Anubrata On Abhishek : 'ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি...', অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget