এক্সপ্লোর

Hooghly News: বাজির শব্দে খাট থেকে পড়ে আহত বৃদ্ধ

সিদাম বাবুর পরিবারের সদস্যদের অভিযোগ, শব্দ বাজি ফাটানো নিয়ে দূষণ নিয়ন্ত্রক পর্ষদের বেশ কিছু নির্দেশিকা রয়েছে। তা সত্ত্বেও দেখা যায় অনুষ্ঠান বাড়ি হলেই আজকার দেদার শব্দ বাজি, সেল ইত্যাদি ফাটানো হয়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: এবার শব্দবাজির (Fire Crackers) তাণ্ডবে নিজের বাড়িতেই খাট থেকে পড়ে আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) শ্রীরামপুরে। তিনি শ্রীরামপুর (Serampore) থানায় অভিযোগও দায়ের করেছেন। 

বাজির শব্দে আহত বৃদ্ধ-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শ্রীরামপুরের কে এম সাহা স্ট্রিটে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। রাত এগারোটা নাগাদ সেই বিয়ে বাড়িতে শব্দবাজি ফাটানো শুরু হয়। অন্যদিনের মতো সেদিনও দশটায় খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন বছর চৌঁষট্টির সিদাম সাহা। তাঁর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সিদাম বাবু শ্রীরামপুরের আই ব্যাঙ্কের সদস্য। মরণো্ততর চক্ষুদান থেকে নানা সামাজিক কাজ কর্ম করে থাকেন। সম্প্রতি তাঁর শরীর কিছুটা খারাপ রয়েছে। এদিন তিনি এগারোটা নাগাদ ঘুমোচ্ছিলেন। আর ঘুমের মধ্যে শব্দবাজির প্রচণ্ড শব্দে তিনি চমকে ওঠেন। আর চমকে উঠে ঘুমের মধ্যেই খাট থেকে নিচে পড়ে যান। একের পর এক প্রচণ্ড শব্দে বাজি ফাটতে থাকে তাঁর বাড়ির পাশে। বাজির শব্দে অসুস্থ বোধ করতে থাকেন সিদাম বাবু। তিনি বুকে চাপ অনুভব করেন। হৃদম্পন্দন হঠাৎ বেড়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, বাজির শব্দে তাঁর শরীর খারাপ হয়েছে। কিছুটা সুস্থ হয়ে সিদাম বাবু বলেন, 'ঘুমের মধ্যে হঠাৎ বুকের মধ্যে কষ্ট হচ্ছিল।' ঘটনার পর এদিন শ্রীরামপুর থানায় শব্দ বাজির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সিদাম বাবুর ছেলে সায়ক সাহা। 

আরও পড়ুন - Hooghly News: অনুষ্ঠান ঘিরে শিক্ষিকাদের তরজা, অসুস্থ প্রধান শিক্ষিকা

সিদাম বাবুর পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন যে, শব্দ বাজি ফাটানো নিয়ে দূষণ নিয়ন্ত্রক পর্ষদের বেশ কিছু নির্দেশিকা রয়েছে। তা সত্ত্বেও দেখা যায় বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি হলেই আজকার দেদার শব্দ বাজি, সেল ইত্যাদি ফাটানো হয়। কিন্তু নিয়ম থাকলেও এই সম্পর্কে দেখার কেউ নেই। শুধু কালিপুজোর সময় কিছুটা কড়াকড়ি করা হয়, পুলিশ ধরপাকড় করে। তারপর যে কে সেই। সিদাম বাবু চান, যেকোনও অনুষ্ঠানেই সব্দ বাজি ফাটানো বন্ধ হওয়া প্রয়োজন অবিলম্বে। নাহলে প্রকৃতি এবং বহু মানুষের নানারকম ক্ষতি হচ্ছে এবং পরবর্তীকালে আরও হবে।

সেরা শিরোনাম

তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget