এক্সপ্লোর

Hooghly News: অনুষ্ঠান ঘিরে শিক্ষিকাদের তরজা, অসুস্থ প্রধান শিক্ষিকা

Hooghly Update: কেন তাঁদের বাদ দিয়েই গোটা অনুষ্ঠান হয়ে গেল? এই প্রশ্ন তুলে ওই শিক্ষিকারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। এই নিয়ে অন্য পক্ষের শিক্ষিকাদের সঙ্গেও বচসাও বেঁধে যায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, মাহেশ, হুগলি: স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। তার মাঝেই একটি বিশেষ অনুষ্ঠানের জন্য স্কুলের মধ্যেই একটি ঘরে এক শিক্ষিকাকে খাওয়ানো হয়েছিল। বুধবার এই ঘটনা ঘটে হুগলির মাহেশের একটি স্কুলে। তারপর দিন অশান্তি তুঙ্গে ওঠে ওই স্কুলে। প্রবল বচসায় জড়িয়ে যান শিক্ষিকারা। কিন্তু কেন?

অশান্তির কারণ:
বুধবার যে অনুষ্ঠান হয়েছিল। তাতে ওই স্কুলের সব শিক্ষিকা উপস্থিত ছিলেন না। পরের দিন স্কুলে এসে অনুষ্ঠানের কথা জানতে পারেন তাঁরা। তারপরেই চরমে ওঠে গন্ডগোল। কেন তাঁদের বাদ দিয়েই গোটা অনুষ্ঠান হয়ে গেল? এই প্রশ্ন তুলে ওই শিক্ষিকারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। স্কুলের কয়েকজন শিক্ষিকাকে বাদ দিয়েই খাওয়া-দাওয়া চলেছে। এই কারণে ওই স্কুলের প্রধান শিক্ষিকার কাছে জবাব তলব করা হয় বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে অন্য পক্ষের শিক্ষিকাদের সঙ্গেও বচসা বেঁধে যায়। ঝামেলার কারণে প্রধান শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি এমন হয় যে, কিছুক্ষণের জন্য প্রধান শিক্ষিকা অজ্ঞান হয়ে যান বলেও দাবি। ঝামেলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছন শ্রীরামপুর পুরসভার স্থানীয় কাউন্সিলর তিয়াসা মুখোপাধ্যায়। তিনি ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতিও। অসুস্থ হয়ে পড়া প্রধান শিক্ষিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে শনিবার স্কুলে যোগ দিয়েছেন তিনি।

আতঙ্কিত প্রধান শিক্ষিকা: 
ওই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, 'এর আগেও একজন শিক্ষিকাকে খাওয়ানো নিয়ে গন্ডগোল হয়েছিল। তাই আমাকে এই অনুষ্ঠানের কথা বললেও আমি তাতে অংশগ্রহণ করিনি। ২০০২ সাল থেকে এই স্কুলে রয়েছি, কোনও দিন এমন পরিস্থিতি তৈরি হয়নি। সেদিন এমন পরিস্থিতি তৈরি হল যে স্কুলে আসতে ভয় পাচ্ছি।

কী বলেছেন কাউন্সিলর:
পরিচালন কমিটির সভাপতি এবং স্থানীয় কাউন্সিলর তিয়াসা মুখোপাধ্যায় বলেন, 'খুবই নিন্দনীয় ঘটনা। খবর পাওয়ার পর আমি স্কুলে গিয়ে দেখি বড়দির হাত কাঁপছে। তাঁর প্রেসার বেড়ে গিয়েছে। এই ধরনের ঘটনা কখনই বাঞ্ছনীয় নয়। স্কুলে মিটিং করে একটা কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। এত ভাল একটা স্কুলে পরিবেশ নষ্ট করতে দেওয়া চলবে না।'

ঘটনায় অভিযুক্ত সহ-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ মুখ খুলতে চাননি। এমন ঘটনায় সরকারি সাহায্য ওই বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। পরীক্ষা চলাকালীন কীভাবে স্কুলের মধ্যে ওই অনুষ্ঠান আয়োজন হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকদের একটি অংশ।

আরও পড়ুন: জঙ্গলমহলে জাতীয় সড়কে গুলি, 'মাও যোগ নেই' দাবি পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget