এক্সপ্লোর

Hooghly News : কাচ পরিষ্কার করতে গিয়ে ৪ তলা ফ্ল্যাটের জানলায় আটকে গেলেন বৃদ্ধা, দরজা ভেঙে উদ্ধার করল দমকল

Old Lady Rescued : ফ্ল্যাটে একাই থাকতেন ওই বৃদ্ধা। জানলায় আটকে পড়ে প্রতিবেশীদের ডাকতে শুরু করেন তিনি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ৪ তলার ফ্ল্যাটে কাচ পরিষ্কার করে গিয়ে জানালার ভিতর আটকে পড়লেন বৃদ্ধা (Old Lady Stuck)। দরজা ভেঙে উদ্ধার করলেন দমকলকর্মীরা। হুগলির (Hooghly) শ্রীরামপুরে চাঞ্চল্য। আজ সকালে জানালার কাচ পরিষ্কার করতে গিয়ে ভিতরে আটকে পড়েন বৃদ্ধা। বাইরে থেকে লক হয়ে যায় জানালা। প্রতিবেশীরা দমকলে খবর দেন। দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় বৃদ্ধাকে। 

শ্রীরামপুর ব্রিজের (Seerampore) কাছে কোম্পানি পুকুরধার এলাকায় উইলিয়াম কেরি ভবন নামে একটি আবাসনের ঘটনায় চাঞ্চল্য। আবাসনের চার তলায় একাই থাকেন বছর ৭২-র মধুশ্রী গঙ্গোপাধ্যায়। বৃদ্ধার দুই মেয়েই বিবাহিত। তাঁরা কর্মসূত্রে থাকেন মুম্বইতে। দীপাবলি উপলক্ষে নিজে হাতেই ঘর পরিষ্কারের কাজ করছিলেন তিনি। জানলার কাচ পরিষ্কার করার সময় বক্স জানলা ভুলবশত হঠাৎই লক হয়ে যায়। চারতলার ফ্ল্যাটের জানলার বাইরের গ্রিলে আটকে পড়েন ওই বৃদ্ধা। বেশ কিছুক্ষণ চেষ্টার পরও সেই লক খুলতে ব্যর্থ হয়ে প্রতিবেশীদের ডাকতে শুরু করেন তিনি। 

সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। কিন্তু তারা দেখেন ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। তারপরই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই সেখানে হাজির হন দমকলকর্মীরা। তাঁরা এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় ফ্ল্যাটের দরজা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করেন। তিনি সুস্থ রয়েছেন। বিপত্তি সামলানোর অন্যরকম এক দায়িত্ব সফলভাবে করতে পেরে খুশির হাসি দমকলকর্মীদের চোখ-মুখেও, বিশেষ আপদকালীন ফোন পেয়ে আমরা ছুটে এসেছিলাম। জানলা লক হয়ে সেখানে আটকে পড়েছিলেন ওই বৃদ্ধা। ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা গিয়েছে। 

উদ্ধার হওয়ার পর বৃদ্ধার মুখেও হাসি। জানলা পরিষ্কার করতে গিয়ে আটকে পড়ার কথা বলতে গিয়ে যেমন খানিক আফশোস, তেমনই প্রতিবেশীদের তৎপরতায় ও দমকলের সাহায্যে উদ্ধার হওয়ার পর স্বস্তির হাসি তাঁর মুখেও।       

                                                                                                                                         

আরও পড়ুন- লোক পাঠিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয়, বিস্ফোরক দাবি মন্ত্রীর ভুয়ো কোম্পানির ডিরেক্টর পরিচারকের

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget